রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে মনে করা হচ্ছে।

বুধবার (৩০ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে বুধবার (৩০ জুলাই) ভোরে এ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে সৃষ্ট সুনামির ঢেউ ৩ থেকে ৪ মিটার (১০-১৩ ফুট) উচ্চতায় পৌঁছে কিছু এলাকায় ক্ষয়ক্ষতি করে।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ জানিয়েছেন, এটি সাম্প্রতিক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে একটি কিন্ডারগার্টেন স্কুল। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (ইইএসজিএস) জানায়, ভূমিকম্পটি ছিল অগভীর এবং উপকূলবর্তী পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১২৫ কিমি দূরে।

রাশিয়ার সঙ্গে সঙ্গে জাপান ও হাওয়াইয়ের উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানে কিছু এলাকার জন্য ৩ মিটার পর্যন্ত সুনামির পূর্বাভাস দিয়ে মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। সেভেরো-কুরিলস্ক শহরের জন্য সরাসরি সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন সাখালিন গভর্নর।উল্লেখ্য, কামচাটকা ও রাশিয়ার দূর-পূর্ব অঞ্চল প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত, যেখানে প্রাকৃতিক দুর্যোগ অনেক বেশি ঘটে থাকে।,

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অভিযান ও সচেতনতায় বদলে যাচ্ছে সিরাজগঞ্জের বাজার চিত্র

সিরাজগঞ্জ প্রতিনিধি: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের ধারাবাহিক বাজার তদারকি, অভিযোগ নিষ্পত্তি ও ভোক্তা সচেতনতা কার্যক্রমের ফলে জেলার বাজার ব্যবস্থাপনায় দৃশ্যমান শৃঙ্খলা ফিরেছে।

লাইলাতুল কদরের সন্ধানে আল-আকসায় ১ লাখ ৮০ হাজার মুসল্লির নামাজ আদায়

ডেস্ক রিপোর্ট: রমজানের শেষ দশকে বিশেষ এ সময়ের কোনো এক বেজোড় রাত্রিতেই রয়েছে মহিমান্বিত রজনী লাইলাতুল কদর। এরই সন্ধানে পবিত্র আল আকসা মসজিদে ইবাদত-বন্দেগির জন্য

ধানের শীষের বাইরে গেলে ‘পিঠের বাকলা রাখব না’: যুবদল নেতা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে একটি ভিডিও ফুটেজকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি

সখীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের সখীপুরে আমেনা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে পুলিশ বাড়ির পাশের ধানক্ষেত থেকে

সংস্কার প্রশ্নে কোন কোন বিষয়ে একমত, আনুষ্ঠানিকভাবে জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপির অংশগ্রহণ, সংস্কার বিষয়ে একমত ও ভিন্নমত নিয়ে আনুষ্ঠানিকভাবে দলের অবস্থান তুলে ধরেছে বিএনপি। আজ রবিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক

আর্থিক দুরবস্থায় সাংবাদিক শাওনের আত্মহনন, পরিবার-সহকর্মীদের মাঝে শোক

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকতা করে জীবনের চাহিদা মেটাতে না পেরে হতাশায় কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন শাওন চক্রবর্তী (৩২) নামের এক সংবাদকর্মী। রবিবার (২২ জুন) ভোরে