রাশিয়ায় বাজা সম্পাদকসহ ৫ সাংবাদিক আটক, গণমাধ্যমে গোপন তথ্য ফাঁসের অভিযোগ

অনলাইন ডেস্ক: রাশিয়ায় পুলিশসংক্রান্ত গোপন তথ্য গণমাধ্যমে ফাঁসের অভিযোগে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ‘বাজা’র সম্পাদকসহ পাঁচ সাংবাদিককে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (২২ জুলাই) বাজা এক বিবৃতিতে জানায়, আটককৃতদের মধ্যে দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

অপরাধ ও অনুসন্ধানমূলক প্রতিবেদনে পরিচিত ‘বাজা’—যার টেলিগ্রাম চ্যানেলে অনুসারীর সংখ্যা ১৫ লাখের বেশি। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নির্ভরযোগ্য তথ্যসূত্র থাকার জন্যও প্রতিষ্ঠানটি পরিচিত।

পুলিশের একটি সূত্র জানায়, মস্কোতে বাজা কার্যালয়ে অভিযান চালিয়ে কাগজপত্র ও কম্পিউটার জব্দ করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটির সম্পাদক গ্লেব ত্রিফোনভের বাসভবনেও অভিযান চালানো হয়। ত্রিফোনভের আইনজীবী আলেক্সি মিখালচিক জানান, তাকে আইনজীবী ছাড়াই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরিনা ভলক বলেন, “কিছু কর্মকর্তা দায়িত্ব পালনকালে প্রাপ্ত তথ্য তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করেছেন—এমন অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।”

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, পুলিশ কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। মস্কোসহ একাধিক অঞ্চলে অভিযান পরিচালিত হয়েছে। তবে এই তদন্তের সঙ্গে সরাসরি বাজা জড়িত কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কমিটি।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানিয়েছে, ফাঁসকৃত তথ্য পরে একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত হয়। যদিও সেখানে ‘বাজা’র নাম সরাসরি উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ায় স্বাধীন গণমাধ্যমের ওপর দমন-পীড়ন আরও তীব্র হয়েছে। নতুন সেন্সরশিপ আইনের মাধ্যমে সেনাবাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেকোনো সমালোচনাকে কার্যত নিষিদ্ধ করা হয়েছে।

সূত্র: এএফপি

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আবারও ভারত-মিয়ানমার সীমান্তে গোলাগুলি, আতঙ্ক অরুণাচলে

অনলাইন ডেস্ক: আবারও উত্তপ্ত ভারতের অরুণাচল প্রদেশের মিয়ানমার সীমান্ত। শুক্রবার থেকে দফায় দফায় গুলির লড়াইয়ে দুই নাগা বিদ্রোহীর মৃত্যু হয়েছে। নিহতেরা নাগা সংগঠন এনএসসিএন (খাপলাং-ইউংআং)

পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিতের পর বাংলাদেশেও পানি সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি এমপি নিশিকান্ত দুবে। এছাড়া বাংলাদেশকে

আমদানিনির্ভর জ্বালানিনীতি: দুই দশকে ব্যয় বেড়ে দেড় লাখ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রতি বছর প্রায় দেড় লাখ কোটি টাকার জ্বালানি পণ্য আমদানি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি, পরিশোধিত ও অপরিশোধিত

এআই দিয়ে কণ্ঠ নকল: আইনি পদক্ষেপ নিচ্ছেন হানিফ সংকেত

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি–র উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির মাধ্যমে তাঁর কণ্ঠস্বর নকল করে একটি ভুয়া বিজ্ঞাপন প্রচারের ঘটনায়

টাঙ্গাইলে শিশু শিক্ষার্থীকে যৌন নিগ্রহের অভিযোগে মাদ্রাসার দুই শিক্ষক গ্রেপ্তার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল শহরের এনায়েতপুরস্থ হযরত ফাতেমা (রা.) মাদ্রাসার হিফজ শাখার এক শিশু শিক্ষার্থীকে (১০) যৌন নিগ্রহের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক ওবায়দুল্লাহ (২৫) ও

১২ ফেব্রুয়ারী নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে-রফিকুল ইসলাম খাঁন এমপি

জুয়েল রানা: সিরাজগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেন, ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে।