রায়গঞ্জ পৌরসভা ডিজিটালাইজেশনে মতবিনিময় সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভা ডিজিটালাইজেশন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ধানঘরা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে ইউএনডিপি’র সহায়তায় পৌরসভার নাগরিক সেবাসমূহ ডিজিটালাইজেশন কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিকসহ সকল পর্যায়ের গণ মানুষের সাথে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, প্রধান উপদেষ্ঠার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না। প্রধান অতিথির তিনি বক্তব্যে বলেন, রায়গঞ্জ পৌরসভার নাগরিক সেবার মান উন্নত করার জন্যই একটা পাইলট প্রকল্প হাতে নেয়া হয়েছে। সেই প্রকল্পের প্রথম কাজটি রায়গঞ্জ পৌরসভা থেকেই শুরু হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মাদ ইব্রাহিম, সাবেক বিএসইসি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সদস্য আল নূর মো. আলম ফিরোজ, রায়গঞ্জ পৌর সভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা. খাদিজা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। সমাপনী বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মাদ নজরুল ইসলাম। মতবিনিময় সভায় নান্দনিক ও সমৃদ্ধ রায়গঞ্জ পৌরসভা গড়ার লক্ষ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন বক্তারা।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তেলের দাম গত সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন

অনলাইন ডেস্ক: অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে ফের ধস নামার লক্ষণ দেখা যাচ্ছে। বুধবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল (১ ব্যারেল=১৫৯ লিটার) অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হয়েছে,

হলে বাম ছাড়া সব দলের রাজনীতি নিষিদ্ধ চান উমামা ফাতেমা

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে বাম ছাত্র সংগঠনগুলোর রাজনীতি ছাড়া অন্য সব দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোর অভিযোগ উঠেছে বামপন্থি ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশনের

রাজধানীতে চলন্ত প্রাইভেট কারে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবের সামনে একটি চলন্ত প্রাইভেট কারে অগুন লেগেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ১১টার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ও নারী মুখপাত্রের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের মদের আড্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

কখন না জানি রগ কেটে দেয়: ছাত্রদল সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা ছাত্রশিবিরের বিপক্ষে কথা বলতে ভীত-সন্ত্রস্ত হচ্ছে যে, কখন না জানি রগ কেটে দেয়। শুক্রবার (২১

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত

অনলাইন ডেস্ক: রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল