রায়গঞ্জ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন কৃষক দল নেতা হাফিজুর রহমান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান।

বুধবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ মানুষের মনে আনে আত্মশুদ্ধি, সংযম ও পারস্পরিক সহমর্মিতার বার্তা। ঈদের এই আনন্দঘন মুহূর্তে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়, যা একটি মানবিক ও সাম্যভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, দেশের কৃষক সমাজ বর্তমানে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন। উৎপাদন খরচ বৃদ্ধি, ন্যায্যমূল্য না পাওয়া, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সমস্যায় কৃষকরা দিশেহারা। কৃষি খাতকে টিকিয়ে রাখতে হলে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সহজ শর্তে কৃষিঋণ প্রদান, সার-বীজের সুষ্ঠু সরবরাহ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি অত্যন্ত জরুরি। এসব বিষয়ে সরকারসহ সংশ্লিষ্ট সকল মহলের আরও আন্তরিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

মো. হাফিজুর রহমান বলেন, একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কৃষকদের ভূমিকা অপরিসীম। তাই কৃষকের অধিকার রক্ষা ও তাদের জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইসঙ্গে তিনি বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটে।

তিনি বিত্তবান ও সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করা উচিত। এতে সমাজে সম্প্রীতি ও মানবিকতা আরও সুদৃঢ় হবে।

শেষে তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং রায়গঞ্জ উপজেলাবাসীর সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গভীর রাতে মশাল হাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের গোসাইরহাটে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর রাতে মশাল হাতে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে হঠাৎ ব্যানার

পাবনার ঈশ্বরদীতে ইফতারের পর ২৬ শ্রমিক হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকায় একটি কারখানায় ইফতারের খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে কমপক্ষে ২৬ শ্রমিককে রাতেই ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

রায়গঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে বেসরকারী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির উদ্যোগে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল ১০টায়

জে কারণে শেখ মুজিবের বাড়িতে আগুন দিল জনতা? আলজাজিরার ভয়াবহ তথ্য

অনলাইন ডেস্ক: ব্যাপক গণঅভ্যুত্থানের ফলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ছয় মাস পূর্ণ হয়েছে। এরপর গত বুধবার রাতে হাসিনার প্রয়াত পিতা এবং দেশের স্বাধীনতার

চাঁদা না দেওয়ার প্রবাসী বাড়িতে আগুন ও অর্ধশত বোমা বিস্ফোরণ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে পেট্রোল দিয়ে আগুন, অর্ধশত বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ। এ সময় ঘরে থাকা ২ লক্ষ টাকা

ভারতকে রুখে দিতে ইমরান খানের মুক্তি জরুরি: পিটিআই সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক: একদিকে ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধের আশঙ্কা, অন্যদিকে পাকিস্তানের অভ্যন্তরে জাতীয় ঐক্যের তীব্র প্রয়োজন। এমন সময় কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি নিয়েও শুরু