রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ১৪ বছরের কিশোরের বিরুদ্ধে। রবিবার (১১মার্চ)' সকাল ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই শিশুর বাড়ি পাঙ্গাসী ইউনিয়নের নাডুয়া গ্রামে। ধর্ষণে অভিযুক্ত মোহাম্মদ একই গ্রামের আব্দুল আলীমের ছেলে
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মেয়েটি একা তাঁর বাড়ির পাশে খেলা করছিল। পরে মেয়েটিকে নিজ বাড়ীতে ডেকে নিয়ে যায় কিশোর। সেখানেই ধর্ষণ করা হয় তাকে। পরে শিশুটি এ বিষয়ে তার বাড়ীর লোকজনকে জানায়। পরিবারের লোকজন তাকে রবিবার বিকেলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বরিবার বিকেলে ওই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন তার বাবা। তবে শিশুটি ধর্ষণ হয়েছে কিনা সেটি পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। শিশুটিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে অব্যশই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.