রায়গঞ্জে হত্যার উদ্দেশ্যে রাস্তা অবরোধ করে পিতা-পুত্রকে মারপিট, গ্রেফতার ১

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে রাস্তা অবরোধ করে এক ব্যবসায়ী পিতা-পুত্রকে নির্মমভাবে মারপিট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রায়গঞ্জ থানায় ৭ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে।

ঘटनাটি উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের বেংনাই গ্রামে ঘটে।

মামলা সূত্রে জানা যায়, গত শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মশলা ব্যবসায়ী রজব আলী ও তার ছেলে নুরনবী শেখ মিত্রতেঘরি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে আগে থেকেই ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা রামদা, হাসুয়া, লোহার রড, বাঁশের ফালা ও কাঠের বাটাম দিয়ে পিতা-পুত্রকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

খবর পেয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আহসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিরাজগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে রোববার বেংনাই গ্রামের জয়নাল শেখের ছেলে সেলিম শেখ (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে রায়গঞ্জ থানায় মামলা নং-১৩, তারিখ: ২২ মার্চ ২০২৬ দায়ের করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাড়ি নির্মাণের সময় চাঁদা দাবির অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আদালত বিষয়টি তদন্তের জন্য সিরাজগঞ্জ ডিবি

দুর্বৃত্তদের আগুনে পুড়ল দুই কৃষকের খড়ের গাদা

রবিউল আলম, উল্লাপাড়া, সিরাজগঞ্জ: উল্লাপাড়া উপজেলার চয়ড়া গ্রামের দুই কৃষকের খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে লাখ টাকার খড় পুড়ে গেছে বলে দাবি কৃষকের। রোববার

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে এ

কুমিল্লায় হিন্দু নারী ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ‘বিএনপি নেতা’ পলাতক

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী (৩৮) নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে, যিনি নিজেকে বিএনপির স্থানীয় নেতা হিসেবে পরিচয়

আটঘরিয়ার রুনা হোটেলসহ‌ ৬টি‌ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা 

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলায় রুনা হোটেলসহ‌ সহ ৬টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলোকে ৪০ হাজার টাকা জরিমানা আদায়

ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে লতিফ সিদ্দিকী আটক

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)