রায়গঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে আ’লীগ নেতাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ধামাইনগর ইউনিয়নের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহান বলেন, ধামাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা নানা অনিয়ম দূর্নীতি করেও এখনো ঘুরে বাড়াচ্ছে। বর্তমান আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানসহ অনেকের নামে মামলা থাকলেও তাদের গ্রেফতার করা হচ্ছে না। তাদের তদন্ত পূর্বক আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান তিনি।

এ সময় ব্রহ্মগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলীসহ উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রশাসন পুনর্গঠনে ধীরগতি, সচিব পদে শূন্যতা নিয়ে চাপে বিএনপি সরকার

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে নয়জন জ্যেষ্ঠ সচিব ও সচিবের চুক্তি বাতিল এবং তিন সচিবকে নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের ৩-৪টি মামলার রায়ের আশা আইন উপদেষ্টার 

নিজস্ব প্রতিবেদক: অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের তিন থেকে চারটি মামলার রায় পাওয়ার আশা প্রকাশ করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে এক

টিউলিপ-শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৭ জনের ব্যাংক অ্যাকাউন্ট তলব

বিশেষ প্রতিনিধি: টিউলিপ সিদ্দিক, তার বোন আজমিনা সিদ্দিকসহ শেখ হাসিনা পরিবারের ৭ জনের ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। টিউলিপের বিরুদ্ধে যুক্তরাজ্যে

কারফিউ প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে নেপালের জনজীবন

অনলাইন ডেস্ক: নেপালের কাঠমান্ডু উপত্যকা ও দেশের অন্যান্য অংশ থেকে কারফিউ প্রত্যাহার করা হয়েছে। সহিংস বিক্ষোভ, অগ্নিসংযোগ ও রাজনৈতিক অস্থিরতার পর শনিবার সকাল থেকে দোকানপাট,

এনায়েতপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা পাড়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার সকালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এনায়েতপুর শাখার আয়োজনে ছয়

তেহরানে ইসরায়েলি হামলায় নিহত ৭৮, আহত তিন শতাধিক 

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের তেহরানে একাধিক ইসরায়েলি হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩২৯ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।