রায়গঞ্জে স্কুল শিক্ষিকা কবিতা নাগের রহস্যজনক মৃত্যু: এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের রায়গঞ্জে কবিতা নাগ (৫০) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কবিতা নাগ উপজেলার চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। রবিবার (২৭ জুলাই) সকালে নিজ বাড়ির বারান্দা থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান রায়গঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ জাফর।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চান্দাইকোনা নাগ পাড়ায় কবিতা নাগ স্বামী আকাশ বিশ্বাস এবং ছোট মেয়ে বর্ষা নাগকে নিয়ে বসবাস করতেন। শনিবার রাতে একসাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তারা। ভোরে কবিতা নাগকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে বারান্দার গ্রীলের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের স্বামী আকাশ বিশ্বাস বলেন, আমার স্ত্রী কবিতা নাগ বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। হয়ত সেখান থেকেই এমন কাজ করেছেন। চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মাহমুদুল হাসান বলেন, বেশ কিছু দিন ধরেই তার কথাবার্তা ও ব্যবহার স্বাভাবিক ছিলনা৷ আমরা বিষয়টি বুঝে ওনার পরিবারকে জানিয়েছিলাম।

রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। এদিকে শিক্ষিকার এমন রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড তা নিয়ে স্থানীয়দের মাঝে নানা আলোচনা চলছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বোরকা না পরলে নারীদের চিকিৎসা নয়’ আফগানিস্তানে ফের বিতর্কিত নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে নারী রোগী, সেবিকা ও কর্মীদের হাসপাতালে প্রবেশের আগে বোরকা পরার নির্দেশ দিয়েছে কট্টর-উগ্রপন্থি গোষ্ঠী তালেবান প্রশাসন। এমন তথ্যই জানিয়েছে

বাঁশখালীতে সম্পত্তির জের ধরে বিধবা নারীকে মারধরের অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে বঞ্চিত করার পাঁয়তারা করে ও দেবরের অনৈতিক বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায়

ওসমান হাদির আত্নার মাগফিরাত কামনা করে সিরাজগঞ্জে বুভিন্ন মসজিদে দোয়া

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে আধিপত্যবাদবিরোধী প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মা নামাজের পর সিরাজগঞ্জের বিভিন্ন মসজিদে

বেলকুচিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কমিটি ঘোষণা

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৪ মে) বিকালে উপজেলার চক

এবার কোনো পেশিশক্তির সন্ত্রাসী ভোটকেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে: হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এবার কোনো পেশিশক্তির সন্ত্রাসী

সালিশী বৈঠকে পক্ষপাতিত্বের জেরে টাঙ্গাইলে তিন গ্রামের সংঘর্ষ ১৫ আহত, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকুড়ায় সালিশী বৈঠকে পক্ষপাতিত্বের জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন বিএনপির