‎রায়গঞ্জে সাংবাদিককে নিয়ে মিথ্যা গুজব ছড়ানো‎ হৃদয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

জুয়েল রানা: সিরাজগঞ্জের রায়গঞ্জে উদ্দেশ্য প্রনোদিত ভাবে স্থানীয় কলেজ শিক্ষক ও এক সাংবাদিককে নিয়ে ফেসবুকে একটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন গুজব ছড়ানো হৃদয় নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

‎সুত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামের মোঃ মুক্তা শেখের ছেলে

‎মাদকাসক্ত হৃদয় শেখ (২৫) গত ১৭ ই ডিসেম্বর আমাদের কয়ড়া নামক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি থেকে দৈনিক মুক্ত সকাল ও দৈনিক সিরাজগঞ্জ বার্তা পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাংবাদিক আইয়ুব আলী ও স্থানীয় শিক্ষক রবিউল ইসলামকে জড়িয়ে নারী সংগঠিত বিষয় সাংবাদিকতার আড়ালে বিভিন্ন অপর্কমে লিপ্ত থাকার ভিত্তিহীন কথা প্রচার করে।

‎একজন সাংবাদিককে নিয়ে এমন মিথ্যা বানোয়াট কথা ফেসবুকে তুলে ধরায় গত ১৭ ই ডিসেম্বর

‎ওই সাংবাদিক বাদি হয়ে ফেসবুকে বানোয়াট গুজব প্রকাশকারী মাদকাসক্ত হৃদয়ের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

‎এদিকে সমাজের দর্পন একজন সাংবাদিক সমাজে ঘটে যাওয়া নানা অসংগতি লিখনির মাধ্যমে তুলে ধরায় একজন মাদকাসক্ত ব্যক্তি উদ্দেশ্য প্রনোদিত ভাবে সাংবাদিক আইয়ুব আলী কে নিয়ে মনগড়া ভিত্তিহীন মিথ্যা গুজবের ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশকারী মাদকাসক্ত হৃদয়ের প্রতি রায়গঞ্জ উপজেলায় সাংবাদিক মহল ফুসে উঠেছে।

‎এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ কিবরিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি,

‎বিষয়টি তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে শয়নকক্ষে হামলা ও লুটপাট 

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলা বাগবাটি ইউনিয়নের হরিপুর গ্রামের হারুনর রশিদ, আব্দুস সাত্তার ও শাহজামালের ক্রয়কৃত সম্পত্তি আদালতের আদেশ অমান্য করে বসতবাড়ি ভাংচুর, মারধর

ইসলাহুল উম্মাহ মাদরাসার ১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে আনন্দিত

আল আমিন হোসেন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় ইসলাহুল উম্মাহ মাদরাসা থেকে ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণ গ্রেডে ১১ জন সহ মোট ১৭

আ.লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না: জামায়াতের আমির

অনলাইন ডেস্ক: পতিত আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। ফেসবুকে এমন একটি পোস্ট দিয়েছেন শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজারের রামু রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকায় রেল ক্রসিংয়ে কাটা পড়ে সিএনজি অটোরিকশার চালক ও যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টা নাগাদ

পল্লবীতে দোকানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবী এলাকায় গোলাম কিবরিয়া নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, নিহত যুবক পল্লবী থানা যুবদলের নেতা। সোমবার (১৭

ভারতকে জবাব দিতে ‘পূর্ণ ক্ষমতা পেল’ পাকিস্তান সেনাবাহিনী

অনলাইন ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে বুধবার জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) পাঞ্জাব এবং আজাদ কাশ্মীর জুড়ে ভারতের ক্ষেপণাস্ত্র, বিমান এবং ড্রোন হামলার তীব্র নিন্দা