রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর গোলাম হোসেন পেল হুইল চেয়ার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের রায়গঞ্জের প্রতিবন্ধী গোলাম হোসেন পেল হুইল চেয়ার।

মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে হুইল চেয়ারটি তুলে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও স্থানীয় সংবাদকর্মীরা।

সংবাদ প্রকাশের পর হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে ও শাহজাদপুরের প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানি সার্বিক সহযোগিতায় এ চেয়ারটি ক্রয় করে দেন।

হুইল চেয়ারটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সাংবাদিক গোলাম মুক্তাদির, সোহেল রানা, আমিনুল ইসলাম হিরো, সিরাজগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন সদস্য সচিব ফাহিম বিশ্বাস, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব শেখ রিয়াদ প্রমুখ।

এ সময় গোলাম হোসেন বলেন, অর্থের অভাবে একটি হুইল চেয়ার কিনতে পারি নাই। আপনাদের মাধ্যমে হুইল চেয়ারটি পেয়ে ভালো লাগছে। হুইল চেয়ার দেয়ায় তার স্ত্রী সুফিয়া বেগম নিজেও খুশি হয়েছেন বলে নিজের অভিপ্রায় ব্যক্ত করেন।#

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন। এখনো হামলকারীকে আটক করা যায়নি।

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা, কে এই বিচারক গোলাম মর্তুজা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি

তিন মাসে বিদেশি ঋণ বেড়েছে ১৩০ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে বিদেশি ঋণের পরিমাণ তিন মাসে প্রায় ১৩০ কোটি ডলার বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরের

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ এমন বক্তব্যের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার সকালে আদালত

প্রাণিসম্পদ উপদেষ্টার ফোনকলে ৮ কুকুরছানা হত্যাকারীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে মা কুকুরের অগোচরে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর)

মোহাম্মদপুরে যৌথবাহিনী-সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর–বসিলা সড়কের চাঁদ উদ্যানে গোলাগুলির ঘটনায়