রায়গঞ্জে শুভ বড়দিন উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম মাস্টার, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নূরনবী মিয়া এবং রায়গঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আলী হায়দার আব্বাসী।

এছাড়াও সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের মাধ্যমে সমাজে শান্তি বজায় রাখতে এ ধরনের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বড়দিন উপলক্ষে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সব ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উৎসবকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ধর্মীয় উপাসনালয় সুরক্ষা এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। সভা শেষে উপস্থিত সকলের প্রতি শুভ বড়দিনের আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।#

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে সিপাহি পদে ভুয়া নিয়োগে পৌণে ২২লাখ টাকা আদায়

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাহি পদে ভুয়া নিয়োগপত্র ও পুলিশ ভেরিফিকেশন দেখিয়ে সিরাজগঞ্জের এক যুবকের কাছ থেকে প্রায় ২১ লাখ ৭০ হাজার টাকা

শহীদ হাদিকে সংসদ প্লাজা থেকে অশ্রুসিক্ত বিদায়

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন লাখো জনতা। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ

বিএনপি নেতাদের শেল্টারে ফিরছেন পলাতক আওয়ামী চেয়ারম্যানরা

আহসান কবীর,যশোর: যশোরে আওয়ামী লীগের পালিয়ে থাকা ইউপি চেয়ারম্যানদের অনেকেই এলাকায় ফিরতে শুরু করেছেন। দীর্ঘদিন পালিয়ে থাকা এসব নেতাকে পুনর্বাসনে সহযোগিতার অভিযোগ রয়েছে স্থানীয় বিএনপির

বিটিসিএলের এমভিএনও সিম চালু, থাকবে যেসব সেবা

নিজস্ব প্রতিবেদক: দেশে প্রথমবারের মতো কারিগরি পরীক্ষার মাধ্যমে সচল হয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম। বিটিসিএল পরিচালিত

আসছে তীব্র শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক: শীত মৌসুমে তীব্র ঠাণ্ডার মুখোমুখি হতে যাচ্ছে দেশ। মৌসুমি পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সরকারি সংস্থাটি জানিয়েছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে দেশে

৩৫-এর কনেকে বিয়ে ৭৫-এর বৃদ্ধের, সকালেই মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক: উত্তরপ্রদেশের জৌনপুরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ৭৫ বছর বয়সি সঙ্গরুরাম দ্বিতীয়বার বিয়ে করার মাত্র এক রাত পরই মৃত্যু বরণ করেছেন।খবর আনন্দবাজার.কম কুছমুছ