রায়গঞ্জে শিশু ধর্ষণ আসামী গ্রেফতার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি পুলিশ সুত্রে জানাগেছে শুক্রবার (১৪ মার্চ) দুপুরে পাবনার বেড়া পৌরসভার শাহাপাড়া গ্রামে তার মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। মামলার এজাহারে তার বয়স ১৪ বছর লেখা হলেও প্রকৃত বয়স ১২ বছর। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে সুত্রটি জানায়।
উল্লেখ্য, রোববার (৯ মার্চ) সকালে নাড়ুয়া গ্রামে একটি এনজিও  পরিচালিত “আঁচল “কেন্দ্র নামের একটি প্রতিষ্ঠানে পড়ানোর জন্য দুই ভাইবোনকে রাখতে যায় নির্যাতিত শিশুটি। এ সময় ওই প্রতিষ্ঠানের শিক্ষিকার ছেলে মোহাম্মদ আলীর ধর্ষণের শিকার হয় শিশুটি। নির্যাতিত শিশুটি ক্রমে অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার দুপুরে তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ধর্ষিতার বাবা নাড়ুয়া গ্রামের আলম শেখ থানায় মামলা দায়ের করেন।
রায়গঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, নির্যাতিত শিশুটি নিজ গ্রামে আঁচল  নামক স্কুলে যায়। ওই স্কুল শিক্ষিকার ছেলে মোহাম্মদ আলী তাকে নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। এ ঘটনায় ধর্ষিতা শিশুটির বাবা থানায় অভিযোগ দিলে মামলা হিসেবে নেওয়া হয়েছে।’
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ

শাহবাগে শিক্ষকদের অবরোধে পুলিশের লাঠিচার্জ-সাউন্ড গ্রেনেড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেওয়া শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী ও সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।

আল্লাহ কদরের রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পবিত্র লাইলাতুল কদর মহিমা ও বরকতময় রাত। রমজান মাসের এই রাতেই পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ এ রাতকে

২৪ ঘণ্টা পেরোলেও দেখা নেই বিজয়ের, কোথায় আছেন থালাপতি?

নিজস্ব প্রতিবেদক: সমাবেশে পদদলনের ২৪ ঘণ্টা পেরোলেও দেখা নেই বিজয়ের। ফলে প্রশ্ন উঠছে, কোথায় আছেন থালাপতি? শুধু বিজয়ই নন, তার দলের শীর্ষ থেকে মধ্যম সারির

ডিসি-ইউএওদের হ্যাঁ ভোটের আহ্বান আলী রীয়াজের

নিজস্ব প্রতিবেদক: দেশের সামগ্রিক ও ইতিবাচক পরিবর্তনে গণভোটে জনগণকে হ্যাঁ ভোটের প্রয়োজনীয়তা বোঝাতে ডিসি, ইউএনও ও নির্বাচন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সদর দপ্তরের