রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ফলাবো ফলন পড়বো দেশ গণতন্ত্রের বাংলাদেশ" এই প্রতিবাদকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রহ্মগাছা ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্রহ্মগাছা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে জাতীয় রবিবার বিকেলে ব্রহ্মগাছা বাজার চত্ত্বরে উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের আহবায়ক মতিয়ার রহমান মতি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সদস্য সচিব শাহাদাত হোসেন ঠান্ডু, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল ইসলাম, সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম মাষ্টার, শামসুল হক খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.