রায়গঞ্জে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ব্রহ্মগাছা ঈদগাঁও মাঠ চত্বরে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্রহ্মগাছা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ শাহজাহান আলী স্বপ্ন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সামছুল ইসলাম, সহ-সভাপতি মোঃ সামছুল ইসলাম খাঁ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খান, রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মোঃ ওবায়দুল্লাহ খান প্যারিসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।#

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে পূর্ব শক্রতার জেরে বাড়িঘরে হামলা লুটপাটের অভিযোগ উভয় পক্ষের আহত-২

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে পূর্ব শত্রুতার জেরে লুটপাট, বাড়ি-ঘরে হামলা ভাংচুর ও উভয় পক্ষের আব্দুল মালেক সরকার ও নুরনবি সরকার নামে দুইজন আহত

গাজায় খাদ্যসংকট চরমে: ২৫ হাজার টাকায়ও মিলছে না দুই কেজি ডাল, এক কেজি আটা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের টানা অবরোধ ও সামরিক হামলার ফলে গাজার অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়েছে। খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বি হওয়ায় সাধারণ মানুষের জীবন

ওবায়দুল কাদেরের দেখা মিললো কলকাতায়!

ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভারতের কলকাতায় অবস্থান করছেন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আজ শুক্রবার

কুমিল্লায় ভুয়া সিআইডি সেজে ডাকাতি, শ্রমিকদল নেতা সোহেলসহ আটক ৫

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় সিআইডি পরিচয়ে ডাকাতির সময় পৌর শ্রমিকদলের সভাপতি সোহেল মুন্সিসহ প্রতারকচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৪ জুলাই) দুপুরে কুমিল্লার

এবার রোজায় কম লোডশেডিং, আ.লীগের মন্ত্রীর কড়া সমালোচনা নাজমুলের

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের কড়া সমালোচনা করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। নসরুল

সিরাজগঞ্জ প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে রমজান মাসজুড়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি

নজরুল ইসলাম: আমিষেই শক্তি আমিষেই মুক্তি” প্রতিপাদ্যকে ধারন করে রমজান মাস উপলক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে সুলভ মূল্যে