রায়গঞ্জে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে সিরাজগঞ্জের রায়গঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে জেলা বিএনপি’র উপদেষ্টা ও অষ্ট্রেলিয়া প্রবাসী কামাল হোসেনের আয়োজনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহানের যৌথ সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক, কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক আ হ ম খোকন, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের নেতা কর্মীকে যারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে জনগণের সেবায় কাজ করবে। এসময় বক্তারা, বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করেন।উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নজরুল ইসলাম, লেবু শেখ ও প্রদীপ কুমার ভৌমিকের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চিনি খেয়েই বিশ্বে মারা যায় ৩.৫ কোটি মানুষ

চিনি পছন্দ করেন না এমন হয়তো কমই খুঁজে পাওয়া যাবে। তবে চিনি কোনোভাবেই আমাদের শরীরের জন্য উপকারী নয়, এককথায় বলতে গেলে চিনি পুষ্টিহীন ক্যালোরি, যা

তাড়াশে জায়গায় দখলে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে দুলিশ্বর বাজারে অবস্থিত বিবদমান মূল্যবান ৮ শতক জায়গায় দখলে বাঁধা দেওয়ার ঘটনায় প্রতিপক্ষের হামলায় নারীসহ কমপক্ষে ৫ জন গুরুতর আহত

সিরাজগঞ্জে অজ্ঞাত যুবককে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে কুপিয়ে ও গলা কেটে

বঙ্গোপসাগরে ৫ দিন ভেসে জীবিত ফিরলেন বাঁশখালীর ১৫ জেলে, নিখোঁজ ৪

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাংলাবাজার জেটিঘাট থেকে মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার ডুবে যায়। পাঁচ দিন সাগরে ভেসে মৃত্যুর

ফ্যাসিস্ট হাসিনাকে ধরবে ইন্টারপোল, গণহত্যার বিচার শুরু হবে ১ মাসের মধ্যে

নিজস্ব প্রতিবেদক: ভারত প্রতিবেশী হয়েও কথা রাখেনি। বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকলেও তারা ফেরত দেয়নি ২৪ এর গণঅভ্যুত্থানে গণহত্যা চালানো হাসিনাকে। উল্টো পররাষ্ট্রনীতি অমান্য

ডিম ও সবজির দামে অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক: মাছ-মাংসের দাম বেশি থাকায় স্বল্প আয়ের মানুষের জন্য ডিম ও সবজি প্রধান ভরসা হয়ে ওঠে। এই নিত্যপণ্য দুটির বাজারে এখন বেশ অস্বস্তি রয়েছে। ডিমের