রায়গঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে দাদপুর জিআর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিপি প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেন।

সিডিপি হেলথ্ অফিসার মোঃ রাশিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিডিপি হেলথ্ ম্যানেজার কে.এম আবুল ফাত্তাহ্, সিডিপি মেডিকেল অফিসার ডা: মো: আব্দুর রহমান, ডা: মো: আবু হাসান, দাদপুর জিআর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছা: কামরুন্নাহার সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাত ধোয়া স্বাস্থ্য সুরক্ষার অন্যতম কার্যকর উপায়। সঠিক সময়ে ও নিয়ম মেনে হাত ধুলে নানা সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়া যায়। পরে শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয় এবং সবাইকে নিয়মিতভাবে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ১০ জন বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। সেই অনুষ্ঠানে অংশ গ্রহণকারী ১০০ জন শিক্ষার্থীকে স্বাস্থ্য সুরক্ষার জন্য হ্যান্ড ওয়াশ বিতরণ করা হয়।

এসময় গুড নেইবারস সিরাজগঞ্জ সিডিপির কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনায়েতপুরে জামায়াতের শিক্ষা শিবির

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কর্মীদের সাংগঠনিক মান উন্নয়নে সিরাজগঞ্জের এনায়েতপুরে জামাতের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে এনায়েতপুরে শহীদ হাফেজ সিয়াম হোসেন হল অডিটরিয়ামে

পিঠের চামড়া তুলে দেওয়া হুমকি দেয়া হয়েছে আমাকে: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, আমাকে

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাসের অভিযান

মোঃ হাফিজুর রহমান, সাভারঃ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি আশুলিয়া জোনাল অফিসের আওতাধীন গাজীপুরের কাশিমপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে দিনভর অভিযান চালিয়েছে তিতাসের

আপিলেও জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলেও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাহী চেয়ারম্যান ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান অ্যাডভোকেট

এবার এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক: এবার ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও

তাড়াশে অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে সাড় আট লাখ টাকা জরিমানা

লুৎফর রহমান তাড়াশ: অবৈধভাবে পুকুর খননের অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশে আট টি পুকুরের ঠিকাদারকে আট লাখ ৪৫ হাজার টাকা জড়িমানা করে তা আদায় করা হয়েছে। সেই