রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে বেসরকারী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির উদ্যোগে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল ১০টায় এ উপলক্ষে সিরাজগঞ্জ সিডিপি ঘুড়কা কার্যালয়ে র্যালি অনুষ্ঠিত হয়।
পরে বেলা ১১টায় হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিডিপি ম্যানেজার মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন।
সহকারী প্রোগ্রাম ম্যানেজার মৌসুমী চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গুড নেইবারস সিরাজগঞ্জ সিডিপির হেলথ্ ম্যানেজার কে.এম আবুল ফাত্তাহ্, সিডিপি প্রোগ্রাম অফিসার সোনিয়া আফরিন, দৈনিক সমকাল ও গ্লোবাল টেলিভিশনের রায়গঞ্জ প্রতিনিধি মোঃ মামুনর রশিদ প্রমুখ।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.