রায়গঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ের হলরুমে শিক্ষক সম্মাননা, কেক কর্তন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সিডিপির প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলার ১১টি মাধ্যমিক ও ২২টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩৫ জন শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “শিক্ষকরাই জাতি গঠনের প্রকৃত কারিগর। তাঁদের মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করাই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি।” তাঁরা আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণ, গবেষণা ও প্রণোদনা বাড়াতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষকগণ কে সন্মান ও কৃতজ্ঞতা স্বরূপ ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সেই সাথে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন এর অংশ হিসেবে কেক কাটা হয়।

উল্লেখ্য, বিশ্ব শিক্ষক দিবস বিশ্ব ব্যাপী ৫ই অক্টোবর পালন করা হয়ে থাকে। কিন্তু এই বছর ৫ই অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকায় দিবস টি নির্ধারিত দিনে উদযাপন করা সম্ভব হয়নি। তাই দিবসটি গতকাল বৃহস্পতিবার উদযাপন করা হয়।#

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে পাঁচ মিনিট ধরে চিঠি লিখলেন দীপু মনি

ঠিকানা টিভি ডট প্রেস: তখন সকাল ৯টা ৫ মিনিট। নীল রঙের বড় আকারের একটি প্রিজন ভ্যান হুইসেল বাজিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানার

শিবচরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত অন্তত ২৫

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (১১

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবকে পিটিয়ে হত্যার পর অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এমনকি তার লাশে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনার

কাউন্সিলর প্রতি পঞ্চাশ লক্ষ টাকা নিচ্ছেন আসিফ অভিযোগ তুললেন ইলিয়াস

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে বিষ্ফোরক মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। আজ বুধবার রাত দু’টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের একটি

সংবাদপত্র ও সংবাদকর্মীদের পাশে থাকার ঘোষণা জামায়াতের

ডেস্ক রিপোর্ট: ১৬ জুনকে সংবাদপত্রের কালো দিবস উল্লেখ করে গণমাধ্যম এবং এর কর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি

চিত্রনায়িকা অঞ্জনা মারা গেছেন

বিনোদন প্রতিবেদক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন