রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: প্লাস্টিক দূষণকে পরাজিত করুন'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ জুন মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে বিকালে সিডিপি ঘুড়কা কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গুড নেইবারস সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিডিপি ম্যানেজার মোশারাফ হোসেনের সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির।
সিডিপি অফিসার (প্রোগ্রাম) সোনিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিডিপি ম্যানেজার (প্রোগ্রাম) মৌসুমি চাকমা, সিডিপি ম্যানেজার (হেলথ্) কে.এম আবুল ফাত্তাহ্, সিডিপি বেইজ নেইচার এন্ড পিচ ক্লাব সভাপতি হায়দার আলী সহ আরো অনেকে। আলোচনা সভায় বক্তারা বিশ্বজুড়ে ভারসাম্য হারানো ‘প্রতিবেশ পুনরুদ্ধারে’ জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন।
আলোচনা সভা শেষে ১০০ জন মানুষের হাতে প্রায় চার শতাধিক আম, জলপাই, নিম, মেহগনি গাছের চারা তুলে দেয়া হয়।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.