রায়গঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: প্লাস্টিক দূষণকে পরাজিত করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ জুন মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে বিকালে সিডিপি ঘুড়কা কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গুড নেইবারস সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিডিপি ম্যানেজার মোশারাফ হোসেনের সভাপতিত্বে র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির।

সিডিপি অফিসার (প্রোগ্রাম) সোনিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিডিপি ম্যানেজার (প্রোগ্রাম) মৌসুমি চাকমা, সিডিপি ম্যানেজার (হেলথ্) কে.এম আবুল ফাত্তাহ্, সিডিপি বেইজ নেইচার এন্ড পিচ ক্লাব সভাপতি হায়দার আলী সহ আরো অনেকে। আলোচনা সভায় বক্তারা বিশ্বজুড়ে ভারসাম্য হারানো ‘প্রতিবেশ পুনরুদ্ধারে’ জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন।

আলোচনা সভা শেষে ১০০ জন মানুষের হাতে প্রায় চার শতাধিক আম, জলপাই, নিম, মেহগনি গাছের চারা তুলে দেয়া হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনে পেশিশক্তি আর কালো টাকার খেলা চলবে না: জামায়াত আমীর

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশে। কিন্তু যেনতেন মার্কা নির্বাচন এ জাতি চায় না। নির্বাচনের মতো

সিরাজগঞ্জ কামারখন্দে জামায়াতের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, তদন্ত শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জামায়াত ইসলামীর একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার জামতৈল ইউনিয়নের জামতৈল গ্রামে ৪ নম্বর

রায়গঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক একটি বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিত্র তেঘুরী দক্ষিণপাড়া গ্রামে

ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দেবে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হবে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ

আ.লীগ কার্যালয় এখন মাদক-দেহব্যবসার আখড়া

ডেস্ক রিপোর্ট: ক্ষমতা হারানোর পর ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত আওয়ামী লীগ দলটির প্রধান কার্যালয়কে ঘিরে উঠেছে নানা অভিযোগ। একসময় যেখানে দলীয় নেতাকর্মীদের ভিড় লেগে থাকত, আজ

সিরাজগঞ্জে শিশু ও গণশিক্ষা কার্যক্রমে প্রকল্প (৮ম পর্যায়) ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাস সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি