রায়গঞ্জে বিশিষ্ট ব্যক্তিবর্গের ঈদ পুণর্মিলনী ও মতবিনিময় সভা 

মো: মামুনর রশিদ, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
ইতিহাসের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহাসিক সলঙ্গার উন্নয়নকল্পে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সকালে মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগার হল রুমে সলঙ্গা সোসাইটির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর উপস্থিতিদের পরিচয় পর্ব শুরু হয়।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন, সাবেক বিভাগীয় প্রানি সম্পদ কর্মকর্তা ডা: শাহ জামাল। নয়া দিগন্ত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার কাউসার আজমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত সচিব (অব:) আব্দুস সালাম, মুখ্য আলোচক-ডেপুটি এ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন, অধ্যাপক ডা: আব্দুস ছালাম, র‍্যাব-হেড কোয়ার্টারের আইন বিষয়ক কর্মকর্তা আবু হাসান রুবেল, অধ্যাপক ড. আব্দুস সামাদ, কুষ্টিয়া জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস ছাত্তার, রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক নুরুল ইসলাম, প্রবীণ শিক্ষক শ্রী নরেশ চন্দ্র জায়দার, ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল ২৪ এর ক্রাইম রিপোর্টার সোহেল রানা, মাস্টার ওয়াসিম কুমার, প্রভাষক-হিলটন, কে.এম আমিনুল ইসলাম হেলাল, হেদায়েতুল ইসলাম আইয়ুব, থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ, অধ্যাপক জিতেন্দ্র নাথ সরকার, সহকারী অধ্যাপক কিরন, প্রধান শিক্ষক জহুরুল ইসলামসহ আরো অনেকে।
বক্তারা অবহেলিত সলঙ্গাকে পৌরসভা ও উপজেলা বাস্তবায়নের দাবীসহ সলঙ্গার উন্নয়নে একাত্বতা প্রকাশ করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পলাতক আওয়ামী নেতাদের কোথায় কার আস্তানা

ঠিকানা টিভি ডট প্রেস: ভারতের কলকাতা ও দিল্লি এখন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতা, মন্ত্রী ও দলবাজ কর্মকর্তাদের বড় আস্তানা হয়ে উঠেছে। ভারতের বাইরে দুবাই,

পিরোজপুরে দুই আসনে সাঈদীর দুই ছেলে এগিয়ে

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর-১ আসনে মোট ১৬৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪টির ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ সাঈদী ১৯ হাজার ৭৩৮ ভোট পেয়ে এগিয়ে

রমজানে বিদ্যুতের ঘাটতি নেই: সিরাজগঞ্জে জ্বালানি উপদেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, শহর ও গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে দেশের সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের উদ্যোগে পানিবন্দিদের খাদ্যসামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় বন্যার্তদের

শাহজাদপুরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত

মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাদলা স্কুল মাঠে আয়োজিত মাঠ দিবস-২০২৫

শনিবার ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার

নিজস্ব প্রতিবেদক: দুই দিনের সরকারি সফরে শনিবার (২৩ আগস্ট) ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত