রায়গঞ্জে বিএনপি নেতার পিতা আব্দুস সামাদ মাষ্টারের ইন্তেকাল 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ধলজ্বান গ্রামের বাসিন্দা, জেলা বিএনপির উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও অস্ট্রেলিয়া প্রবাসী ইন্জিনিয়ার মোঃ কামাল হোসেনের পিতা আলহাজ্ব আব্দুস সামাদ মাষ্টার গত শুক্রবার ঢাকার একট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি তাঁর স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ এশা মরহুমের নামাজে জানাজা ধলজ্বান গ্রামের মাদ্রাসা মাঠে অনুষ্ঠান শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

এ দিকে তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন ও শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু, রায়গঞ্জ-তাড়াশ আসনের সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক সহ আরো অনেকে।#

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে দায়িত্ব অবহেলায় ২২ শিক্ষকের সম্মানী ভাতা বন্ধ করায় স্বচ্ছতা ফিরেছে ইসলামিক ফাউণ্ডেশনে

লুৎফর রহমান: বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধমীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সরকারের একটি

চৌহালীতে জিয়া মঞ্চের কমিটি গঠন

চৌহালী উপজেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ৩১ সদস্য বিশিষ্ট জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।এতে চৌহালী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ শরিফ খানকে আহ্বায়ক

নিয়মবহির্ভূত ভাবে আগত পি আই ও এর বিরুদ্ধে অভিযোগ 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে শাহজাদপুর উপজেলায় এক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পি.আই.ও.)। আবুল কালাম আজাদের বদলি নিয়ে স্থানীয় সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে,

টিউলিপ সিদ্দিককে ফের দুদকে তলব: ঘুষে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে জিজ্ঞাসাবাদ ২২ জুন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২২

জামায়াত নেতা খুন: বিএনপির ১২ জনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা কাউছার আহমেদ মিলনের নিহতের ঘটনায় বিএনপির ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা

শিবচরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত অন্তত ২৫

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (১১