রায়গঞ্জে বিএনপি’র গণসংবর্ধনা অনুষ্ঠানে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন শিল্পপতি রুহী আফজাল 

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩(রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) নির্বাচনী এলাকা হতে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী, জাতীয় পর্যায়ের সফল নারী উদ্যোক্তা ও বিশিষ্ট শিল্পপতি রুহী আফজালকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। (১৫ ফেব্রুয়ারী) শনিবার বিকেলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার চান্দাইকোনা বাসস্ট্যান্ডে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে তাকে এ গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি’র নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে সংবর্ধিত অতিথি শিল্পপতি রুহী আফজাল বলেন, চান্দাইকোনার মানুষ আমাকে যে ভালোবাসা উপহার দিয়েছে সে ভালোবাসা আমি হৃদয়ের শোকেসে আমৃত্যু সাজিয়ে রাখবো এবং সারাজীবন রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গার মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করবো। চান্দাইকোনার মানুষ আমাকে যে,প্রচণ্ড ভালোবাসে,তা তারা কখনো মুখে প্রকাশ করেনি উপরন্ত তারা তাদের ভালোবাসা অন্তরে লুকিয়ে রেখেছিলেন। আজ আনুষ্ঠানিকভাবে তারা আমাকে সংবর্ধিত করে তাদের অন্তরের সেই লুকায়িত ভালোবাসা প্রকাশ করলো,যার প্রমাণ আজ আমি পেলাম। এ সম্মান আমাকে সুন্দর আগামীর পথচলতে আরো সাহস বাড়িয়ে দিয়েছে এবং উচ্ছ্বসিত ও অভিভুত করেছে। এ সম্মান আমার আগামীর অগ্রযাত্রাকে অনুপ্রাণিত করবে এবং ঐক্যে বদ্ধন অটুট রাখবে। উদরতার পরিচয় দিয়ে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি ও ভিপি আয়নুল হক আমাকে সম্মানিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সম্মানের জন্য আমি চান্দাইকোনা ইউনিয়ন বিএনপিসহ সাধারণ মানুষের কাছে চিরোঋণী হয়ে থাকবো। শিল্পপতি রুহী আফজাল তার জনকল্যাণমুখী অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সামার পরিচালনায় অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সামছুল হক খান,ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবু, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন খান,রায়গঞ্জ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি শামীমুর রহমান খোন্দকার, রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক,সাবেক ছাত্রনেতা শাহিন তালুকদার,সাগর হোসেন ও ছাত্রনেতা কাবিল হোসেনল প্রমুখ।

এদিকে বিকালে ৫শতাধিক মটরসাইকেল বহর নিয়ে শিল্পপতি রুহী আফজাল চান্দাইকোনায় পৌছালে বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে

কেনিয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভে থানায় আগুন

অনলাইন ডেস্ক; কেনিয়ার পশ্চিমাঞ্চলে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ চরমে পৌঁছে একটি থানায় আগুন দিয়েছে ক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৩ জুলাই) হাজার হাজার মানুষ নিহত শিক্ষক আলবার্ট ওজোয়াংয়ের

এমএলএম নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

অনলাইন ডেস্ক: অযৌক্তিক হারে উচ্চ মুনাফা দেওয়ার নামে প্রতারণা করে সাধারণ মানুষের অর্থ লুট করেছিল যুবক, ডেসটিনির মতো বেশ কিছু প্রতিষ্ঠান। একই প্রক্রিয়ায় কিছু প্রতিষ্ঠান

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জাল ভোটের চেষ্টায় যুবকের দুই বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে রুবেল হোসেন (২০) নামের এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সিভিরিদেঙ্কোর নাম প্রস্তাব জেলেনস্কির

ইউক্রেনের প্রধানমন্ত্রী পদে প্রথম উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম সুপারিশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ

রায়গঞ্জে ৮ম শ্রেনীর শিক্ষার্থীদের ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে  উপজেলা পর্যায়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলার