রায়গঞ্জে বাস চাপায় স্কুল শিক্ষক সহ ২ জন নিহত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অটোভ্যান চালক সহ ২জন নিহত হয়েছে। বরিবার বিকেলে (ঢাকা-বগুড়া) মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোশ্যাল ইসলামি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষক রহিদুল ইসলাম বগুড়া জেলার শেরপুর থানার সীমাবাড়ী ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের মৃত রমজান আলীর পুত্র এবং নিহত অটোভ্যান চালক সাহেব আলী একই গ্রামের মনছের আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, বরিবার বিকেলে একটি অটোভ্যান তিন যাত্রী সহ চান্দাইকোনা সোশ্যাল ব্যাংকের সামনে মহাসড়ক অতিক্রম করার সময় শাহ ফতেহ আলী গাড়ী অটোভ্যানটিকে ধাক্কায় দেয়। এই সময় অটোভ্যানে থাকা স্কুল শিক্ষক, চালক সহ তিন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এসময় কর্তব্যরত চিকিৎসক স্কুল শিক্ষক ওয়াহিদুল ইসলামকে ও অটোভ্যান চালক সাহেব আলীকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান বলেন, ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ পাঠিয়ে ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তারেক রহমান ও টুকুর খালাসে শিয়ালকোলে মিষ্টি বিতরণ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: স্বৈরাচার সরকারের দায়ের করা মিথ্যা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য, উত্তরবঙ্গের সিংহপুরুষ ইকবাল হাসান মাহমুদ

আওয়ামী লীগ নেতাদের শ্যোন-অ্যারেস্ট নির্দেশনা প্রত্যাহারে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেঞ্জ পুলিশের পক্ষ থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা জামিনে মুক্তি পাওয়ার পর অন্য মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো

জুলাই ঘোষণাপত্রে ৭ বিষয় অন্তর্ভুক্ত করার দাবিতে রাজশাহীতে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী, ০৮ জানুয়ারি ২০২৫ বিচার, সংস্কার, গণপরিষদের নির্বাচন এবং গণঅভ্যুত্থানে শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়াসহ সাতটি বিষয় ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে রাজশাহীতে বৈষম্যবিরোধী

বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে গুজব ও সাবেক কূটনীতিকের অনুমান

আন্তর্জাতিক ডেস্ক: বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলায় নিহত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত গুজবের মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঁচে আছেন দাবি করে তার কার্যালয় থেকে ভিডিওবার্তা প্রকাশ

আমরা ভারতের কোনও ফাঁদে পা দেব না, মার্কিন ভাইস প্রেসিডেন্টের বার্তার প্রতিক্রিয়ায় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: আমরা আশা করি ভারত সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া এমনভাবে জানাবে, যাতে এটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে না যায় বলে মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

সিরাজগঞ্জে হিন্দু নারীর সৎকারে বাধা, মরদেহ নিয়ে উপজেলা চত্বরে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের এক নারীর সৎকারে বাধা দেওয়ার ঘটনায় মরদেহ নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেছেন সনাতনী সম্প্রদায়ের লোকজন। পরে উপজেলা প্রশাসনের