রায়গঞ্জে বহিষ্কৃত উপাধ্যক্ষ লুৎফর রহমানের আবারো কলেজে যোগদানের অপচেষ্টা 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে হাজী ওয়াহেদ মরিয়ম অর্নাস কলেজের বহিষ্কৃত উপাধ্যক্ষ লুৎফর রহমান আবারো যোগদানের অপচেষ্টা করছে। বরিবার সকালে দুর্নীতির দায়ে বহিষ্কৃত উপাধ্যক্ষ কিছু বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে কলেজে যোগদানের চেষ্টা করলে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের তোপের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়ে। এ ঘটনায় কলেজে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। এ দিকে বহিষ্কৃত উপাধ্যক্ষ লুৎফর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বর্তমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজগঞ্জ কোর্টে মামলা দায়ের করেন।

মামলাসূত্রে জানাযায়, হাজী ওয়াহেদ মরিয়ম অর্নাস কলেজে ২০২০ সালে অবৈধ তদবিরের মাধ্যমে উপাধ্যক্ষ পদে যোগদান করেন লুৎফর রহমান। যোগদানের পর থেকেই তৎকালীন অধ্যক্ষ আবু-বক্কর সিদ্দিক এর সাথে যোগসাজশ করে শুরু করেন অনিয়ম ও দুর্নীতির কার্যক্রম। বিভিন্ন সময় নানা অজুহাতে বিভিন্ন শিক্ষকদের চাকরি স্থায়ী করার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। ছাত্র-ছাত্রীদের থেকে বেতনের সাথে তুলে নিতেন অতিরিক্ত অর্থ। নানা অনিয়মের অভিযোগে ভিত্তিতে গত ২৫ আগষ্ট তৎকালীন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান উপাধ্যক্ষ লুৎফর রহমানকে সাময়িক বরখাস্ত করেন। এদিকে নানা অনিয়মের অভিযোগ তুলে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম মোকাম-বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত, সিরাজগঞ্জে একটি মামলা দায়ের করেন। যাহার মোকদ্দমা নম্বর স্পেশাল পিটিশন-০১/২০২৫। বর্তমানে মামলাটি দুর্নীতি দমন কমিশনে তদন্তধীন রয়েছে।

যোগদানের অপচেষ্টার বিষয়ে অপসারিত উপাধ্যক্ষ মো: লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, আজকে আমি কলেজ গিয়ে ছিলাম। কিন্তু কলেজের উত্তপ্ত পরিস্থিতির কারণে সেখান থেকে আমি চলে আসি।

এ ব্যাপারে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম জানান, বিষয়টি আমি মোবাইল ফোনে অবগত হয়েছি। আমি কলেজের কাজে রাজশাহী শিক্ষা বোর্ডে এসেছি। বহিষ্কৃত উপাধ্যক্ষ লুৎফর রহমান আজকে কলেজে যোগদানের অপচেষ্টা চালালে, ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের তোপের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়। কোর্টে মামলা চলমান অবস্থায় কিভাবে সে কলেজে যোগদানের অপচেষ্টা করে বিষয়টি আমার বোধ গাম্য নয়। কলেজের এডহক কমিটির সিদ্ধান্তক্রমে দায়িত্বপ্রাপ্ত হয়ে, শিক্ষকদের পদোন্নতির নামে টাকা আত্মসাৎ ,উপবৃত্তির ফরম বিতরণের টাকা আত্মসাৎ । এবং ভর্তি, কেন্দ্র ফ্রি , ফরম পুরন সহ বিভিন্ন টাকা আত্মসাৎ ও ফেরত দেওয়ার স্বার্থে প্রতিমাসে কলেজের তহবিল থেকে ২৫ হাজার টাকা করে আত্মসাৎ করেন । বিভিন্ন খাত থেকে টাকা আত্মসাৎ এর কারণে কলেজের বৃহত্তর স্বার্থে আমি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সিরাজগঞ্জ জেলা জজ কোর্টে মামলা দায়ের করি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লেকচার পাবলিকেশন কোম্পানিতে গোপনে চাকরি করছেন শিক্ষা ক্যাডারের পাঁচ শতাধিক কর্মকর্তা!

নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষা ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে শিকড় গেড়েছে ৫ হাজার কোটি টাকার এক বিশাল অবৈধ গাইড বই বাণিজ্য। প্রতি বছর বছরের শুরুতে কোটি কোটি শিক্ষার্থীর

টাঙ্গাইলে দুই ভাই পেলেন বিএনপির মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই পরিবারের দুই ভাই পেলেন বিএনপির মনোনয়ন। এক ভাই টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম

আমরা প্রজাতন্ত্রের এমন চাকর মালিককে জেলে ভরে দিতে পারি’

ডেস্ক রিপোর্ট: আমি কারও ফোন ধরতে বাধ্য না। আমাকে চিঠি দিতে হবে। আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে, মালিককে জেলে ভরে দিতে পারি।’ কালের কণ্ঠের পটুয়াখালী

ভারত-পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও পাকিস্তান সীমান্তের বিভিন্ন জায়গায় গোলাবর্ষণ চলছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার (৯ মে) সন্ধ্যায় জম্মু ও কাশ্মিরের উরি এবং পুঞ্চে

রাষ্ট্রপতির বক্তব্যে বাধা দিতে সাংসদদের প্রতি আহ্বান এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যে বাধা দিতে এবং তার অভিশংসনের দাবি তুলতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র

অভিনেতা বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির চেন্নাইয়ের বাসভবনটি বোমা হামলায় উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। কয়েকদিন আগেই বিজয়ের রাজনৈতিক দলের একটি জনসভায়