রায়গঞ্জে ফুলজোড় নদীর উপর ব্রিজ নির্মাণ ও পৌরসভায় পরিকল্পিত নগরায়ন নিয়ে মতবিনিময় সভা 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর উপর ব্রিজ নির্মাণ, সংযোগ সড়ক স্থাপন ও পৌরসভার পরিকল্পিত নগরায়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসন ও পৌর সভার আয়োজনে ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্পানা) শাহাদাত হুসেইন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান,  উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন, সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না জানান, ফুলজোড় নদীর উপর ব্রিজ নির্মাণ হলে রায়গঞ্জ পৌর এলাকার সঙ্গে উপজেলার বিভিন্ন গ্রামীণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি সংযোগ সড়ক নির্মাণ ও পরিকল্পিত নগরায়ন বাস্তবায়িত হলে শহরের যানজট কমবে এবং নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে।

তিনি আরো বলেন, “রায়গঞ্জকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জনগণের মতামত ও সহযোগিতার ভিত্তিতেই সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা টেকসই অবকাঠামো উন্নয়ন ও নদী সংরক্ষণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ক্ষমতায় গেলে ভারত যদি ঢুকে আমরা হবো খাঁটি মুক্তিযোদ্ধা: জামায়াত নেতা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যদি ভারত দেশে ঢুকে পড়ে, তাহলে ১৯৭১ সালের যে ‘মিথ্যা বদনাম’ আছে সেটি চলে যাবে এবং প্রকৃত স্বাধীনতার

ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন হেফাজতে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে ঢাকায় সেনা হেফাজতে নেয়া হয়েছে। হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে ১৪ জন কর্মরত

স্বেচ্ছাসেবক লীগ নেতার কাঁধে হাত রেখে চলেন জেলা বিএনপির আহ্বায়ক

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নোয়াখালী জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এবং সাভার পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. আব্দুর রহিম এখন পৌর শ্রমিক দলের সহসভাপতি। তিনি সাভারে

শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক), প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জিডি না করায় ঝুঁকিপূর্ণ হল তদন্ত: কলেজছাত্রীর দুর্ঘটনা নিয়ে আদালতে হত্যা মামলা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী অথৈ মনির মৃত্যুর ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) না করায় আটদিন পর আদালতে হত্যা মামলা দায়ের

ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি বস্তুগত ক্ষতির জন্য প্রায় ৩৯ হাজারটি ক্ষতিপূরণ দাবির আবেদন পেয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইরান-ইসরায়েলের সংঘাত শুরু হয় গত ১৩ জুন