রায়গঞ্জে প্রয়াত সমাজসেবকের স্মরণে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রয়াত সমাজসেবক মরহুম আব্দুর রাকিব বিশ্বাসের স্মরণে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

রবিবার (২১ ডিসেম্বর) উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের শিমলা বিশ্বাসপাড়া এলাকায় মরহুম আব্দুর রাকিব বিশ্বাসের পরিবারবর্গের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

মরহুমের দৌহিত্র ও জলবায়ু কর্মী ফয়াসাল বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে এবং কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় গাইনি, মেডিসিন ও শিশু বিশেষজ্ঞসহ ৮ সদস্যের একটি অভিজ্ঞ চিকিৎসক দল বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন।

সকাল ১০টায় মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন মরহুমের সহধর্মিণী সেলিনা বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দাইকোনা আদর্শ বহুমুখী সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. শামছুল ইসলাম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে ফয়াসাল বিশ্বাস বলেন, “আমি প্রয়াত সমাজসেবক আব্দুর রাকিব বিশ্বাসের দৌহিত্র। তিনি প্রায় চার মাস আগে ইন্তেকাল করেন। কর্মময় জীবনে তিনি সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। সেই দায়বদ্ধতা থেকেই তার কুলখানির পরিবর্তে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “এই ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।”#

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মসজিদে মাইক ব্যবহারের অনুমতি দিল না আদালত

ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট লাউডস্পিকারে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আদালতের নির্দেশনায় বলা হয়েছে, মসজিদে কেবলমাত্র একজন মুয়াজ্জিন খালি গলায় আজান দিতে

থালাপতি বিজয়কে টানা ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আন্তর্জাতিক ডেস্ক: তামিলনাড়ুর করুর জেলার ভয়াবহ পদদলিতকাণ্ডের তদন্তে অভিনেতা ও তামিলাগা ভেত্ত্রি কাজাগাম (টিভিকে)-এর প্রধান থালাপতি বিজয়কে টানা প্রায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সেন্ট্রাল ব্যুরো

কাম্প ন্যুতে সাত গোল বার্সেলোনার, কোয়ার্টার ফাইনালে নিশ্চিত

স্পোর্টস ডেস্ক: প্রথম লেগে সেন্ট জেমস পার্কে ১-১ গোলে ড্র করার পর ফিরতি লেগে কাম্প ন্যুয়ে নিউক্যাসল ইউনাইটেডকে ৭-২ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের

সিরাজগঞ্জে ঋণের দায় শোধে সরকারি গাছ বিক্রি!

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি জলাশয়ের ইজারা নিয়ে জটিলতার জেরে ঋণের টাকা শোধ করতে গিয়ে সরকারি ক্যানেলের গাছ বিক্রির অভিযোগ উঠেছে এক প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির

জুলাই ঘোষণাপত্রে ৭ বিষয় অন্তর্ভুক্ত করার দাবিতে রাজশাহীতে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী, ০৮ জানুয়ারি ২০২৫ বিচার, সংস্কার, গণপরিষদের নির্বাচন এবং গণঅভ্যুত্থানে শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়াসহ সাতটি বিষয় ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে রাজশাহীতে বৈষম্যবিরোধী

খুলনার ছয় আসনে বিএনপির বহুমুখী প্রস্তুতি, জামায়াতের একক কৌশল

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ছয়টি আসনে সরব হয়ে উঠেছে পাঁচটি রাজনৈতিক দলের প্রার্থীরা। বিএনপির একাধিক নেতার মাঠপর্যায়ের তৎপরতা দৃশ্যমান