রায়গঞ্জে পৈতৃক সম্পত্তি রক্ষায় অত্যাচারিত-নিপিড়ীত প্রতিবন্ধী ছেলে ও বৃদ্ধ বাবার সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পৈতৃক সম্পত্তি ও বসতবাড়ি অবৈধ দখলদারদের কবল থেকে রক্ষায় অত্যাচারিত-নিপিড়ীত এক প্রতিবন্ধী ও বৃদ্ধ বাবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রেসক্লাব ভূঁইয়াগাঁতী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া-চকভিরাম গ্রামের মতিয়ার রহমানের প্রতিবন্ধী ছেলে লিটন শেখ। তিনি লিখিত বক্তব্যে জানান, একই গ্রামের মৃত ক্ষুদু প্রামাণিকের ছেলে মোঃ ইউসুফ আলি, ইউসুফ আলীর পুত্র খোকন শেখ, আদম শেখ, বেলাল হোসেন ও খাজান আলী পুত্র সাকাত আলী গংদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে বিবাদীগন গত ১১.০৪.২০২৫ইং তারিখ শুক্রবার সকালে আমার নিজ বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে। এবং আমার কলা বাগানে হামলা চালিয়ে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। বাড়ীর পাশে থাকা বাঁশ বাগান ও আমের গাছ কেটে নষ্ট করে ফেলেছে।

এসময় বাধা দিতে গেলে আমার বাবা মতিয়ার রহমান কে এলোপাথাড়ি ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় আহত করে। শুধু তাই নয় বিবাদী গন আমার বাবার নামীয় ঝাপড়া মৌজার, ২৮০৫ খতিয়ানের, ৭৩০/৯২৬, ৭২৯/৯২৭, ৭২৯/৯২৫, ৮০০/৯৩৪ নং দাগের হিস্যা অনুযায়ী ১৮ শতক জমি বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বিভিন্ন সময় জোর পূর্বক ভাবে দখল করার অপচেষ্টা করছে। এবং বিভিন্ন সময় আমার পরিবার কে শেষ করে দেয়ার হুমকিও প্রদান করছে। এমতবস্থায় আমি আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছি। তাই আমি ও আমার পরিবারের নিরাপত্তা, পৈতৃক সম্পত্তি ও বসতবাড়ী রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছি। অসহায় এই প্রতিবন্ধী পরিবারটি ন্যায় বিচারের আশায় এখন পথে পথে ঘুরছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সেভেন সিস্টার্স হারাচ্ছেন মোদী

অনলাইন ডেস্ক: ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলিকে বাংলাদেশের পরবর্তী দরজা হিসেবে বিবেচনা করা হয়, এবং এই সময় মনিপুরে তিন দিন ধরে কোন মুখ্যমন্ত্রী নেই। ভারতের ক্ষমতাশীল

ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: কোন গ্রুপে কোন দল, দেখে নিন এক নজরে

অনলাইন ডেস্ক: ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে এবার। ৪৮ দলের গ্রুপ নির্ধারণ হয়ে গেল ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে। এখনো ছয়টি দল চূড়ান্ত

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে আলাল বলেন একটি দল আছে তাদের মূল শেকড় পাকিস্তানে

সিরাজগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দলটির শেকড় পাকিস্তানে। তিনি বলেছেন, একটি দল আছে তাদের মূল

নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটের

সিরাজগঞ্জে ইয়াবাসহ যুবদল ও কৃষক দলের তিন নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ইয়াবাসহ পাবনার যুবদল ও কৃষক দলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব জানায়, রোববার সকালে কক্সবাজার থেকে পাবনায় ফেরার

ইরান সংকটে তেলের দাম বেড়েছে ১.৭%

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা এবং তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ। ভেনেজুয়েলা থেকে অতিরিক্ত তেল সরবরাহের

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন

ভোপালে আবর্জনায় ভারতের জাতীয় পতাকা পোড়ানো, তদন্তে পুলিশ অনলাইন ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আবর্জনার স্তূপে জাতীয় পতাকা পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ইতোমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি পিটিআইয়ের বরাত দিয়ে শনিবার রাতে এ তথ্য জানিয়েছে। ভিডিওতে দেখা যায়, শহরের একটি নির্ধারিত আবর্জনা ফেলার স্থানে কয়েকটি জাতীয় পতাকা (তেরঙ্গা) পুড়ছে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার নিন্দা জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস ও বিজেপি—উভয় প্রধান রাজনৈতিক দল। কংগ্রেসের মুখপাত্র বিবেক ত্রিপাঠীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বিজেপির করপোরেটর সুষমা ববিশা শাহপুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কংগ্রেস অভিযোগ করেছে, পৌর সংস্থার কর্মীদের অবহেলার কারণেই এই লজ্জাজনক ঘটনা ঘটেছে। বিবেক ত্রিপাঠী জানান, ওয়ার্ড ৫০-এর পৌর অফিসসংলগ্ন একটি নির্দিষ্ট স্থানে নিয়মিতভাবে আবর্জনা পোড়ানো হয়। সেখানেই জাতীয় পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে। শাহপুরা থানার উপপরিদর্শক হরিশ গুজারবোস জানিয়েছেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে। এখন পর্যন্ত জাতীয় পতাকা অবমাননার ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয়েছে। পতাকা পোড়ানোর এই ঘটনা কেন্দ্র ও রাজ্য প্রশাসনের নজরেও এসেছে। ভারতের জাতীয় পতাকা আইন অনুযায়ী, পতাকা অবমাননা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত, যার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে।