রায়গঞ্জে পূবালী ব্যাংকের চান্দাইকোনা শাখার উদ্বোধন : গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা পূবালী ব্যাংক লিমিটেডের ৫১১তম শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে এক বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: শাহনেওয়াজ খান।

উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এএসএম রায়হান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান (জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগ) ফয়জুল হক শরীফ, শাখা ব্যবস্থাপক আব্দুল মজিদ তালুকদার, মার্কেট মালিক হেলাল উদ্দিন ফকির সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রায়গঞ্জে পূবালী ব্যাংকের শাখা চালু হওয়ায় এলাকার ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হলো। এই শাখা থেকে গ্রাহকরা পাবেন আধুনিক ব্যাংকিং সুবিধা— যেমন ডিজিটাল লেনদেন, রেমিট্যান্স, কৃষি ও ক্ষুদ্রঋণ, শিক্ষা ঋণ এবং উদ্যোক্তা সহায়তা।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: শাহনেওয়াজ খান বলেন, “পূবালী ব্যাংক দেশের সর্ববৃহৎ প্রাইভেট ব্যাংক হিসেবে গ্রামীণ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। রায়গঞ্জ শাখা স্থানীয় উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তিতে বড় ভূমিকা রাখবে।”

তিনি আরো বলেন, “ব্যাংকিং সেবার সম্প্রসারণ শুধু অর্থনীতিই নয়, মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পূবালী ব্যাংকের এ উদ্যোগ রায়গঞ্জের জনগণের জন্য ইতিবাচক দৃষ্টান্ত।”

আলোচনা সভা শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে পূবালী ব্যাংকের চান্দাইকোনা শাখার শুভ উদ্বোধন করেন। পরে

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের ভিড়ে ব্যাংক প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কালকিনিতে প্রবাসীর স্ত্রী কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে পাখি বেগম (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে রাতের আধারে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

জেন-জি সমর্থনে নেপালের নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে আরএসপি

অনলাইন ডেস্ক: নেপালের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে তরুণ ভোটারদের ব্যাপক সমর্থনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে। সাবেক র‍্যাপার ও কাঠমান্ডুর সাবেক মেয়র

আবারও ভারত-মিয়ানমার সীমান্তে গোলাগুলি, আতঙ্ক অরুণাচলে

অনলাইন ডেস্ক: আবারও উত্তপ্ত ভারতের অরুণাচল প্রদেশের মিয়ানমার সীমান্ত। শুক্রবার থেকে দফায় দফায় গুলির লড়াইয়ে দুই নাগা বিদ্রোহীর মৃত্যু হয়েছে। নিহতেরা নাগা সংগঠন এনএসসিএন (খাপলাং-ইউংআং)

রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ভাবমূর্তি নষ্ট করছে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ২৬ বাংলাদেশীকে ফেরত পাঠালো বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভারতের হরিয়ানা রাজ্যে অবৈধভাবে বসবাসরত ২৬ জন বাংলাদেশী নাগরিককে ফেরত পাঠিয়েছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এদের মধ্যে ১৩ জন শিশু, ৭ জন

হাসপাতালের সামনে নবজাতক ফেলে পালালেন মানসিক প্রতিবন্ধী মা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মানসিক প্রতিবন্ধী নারী প্রসবের পর নবজাতক কন্যা শিশুকে ফেলে পালিয়ে গেছেন বলে ধারণা করছে পুলিশ। গভীর রাতে স্থানীয় একটি বেসরকারি