রায়গঞ্জে পুলিশের উদ্যোগে হারানো ১২টি মোবাইল উদ্ধার, জনআস্থা বাড়ছে

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সাধারণ মানুষের প্রতি সেবার অঙ্গীকার ও জনবান্ধব পুলিশিংয়ের বাস্তব দৃষ্টান্ত হিসেবে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলংগা থানা পুলিশের উদ্যোগে জানুয়ারি মাসে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোট ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইলগুলো বিতরণ করেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। এ সময় তিনি বলেন,

“হারানো মোবাইল উদ্ধারে তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার এবং ভুক্তভোগীদের দেওয়া তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ শুধু অপরাধ দমন নয়, সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধারের মাধ্যমেও সেবা দিতে চায়। থানায় এসে মানুষ যেন হয়রানি ছাড়াই মানসম্মত সেবা পায়—এটাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

পুলিশ সূত্র জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, আইএমইআই নম্বর ট্র্যাকিং এবং নিয়মিত অনুসন্ধানের মাধ্যমে মোবাইল ফোনগুলো শনাক্ত করে উদ্ধার করা সম্ভব হয়েছে।

মোবাইল ফিরে পেয়ে আবেগাপ্লুত এক মালিক শফিকুল ইসলাম বলেন, “হারানো মোবাইল আর ফিরে পাবো—এমন আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। পুলিশের সহযোগিতায় আজ মোবাইলটি ফিরে পেলাম। এজন্য আমরা সত্যিই কৃতজ্ঞ।” অপর এক মালিক জানান, পুলিশের এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও বাড়াবে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, “সাধারণ মানুষের জানমাল ও ব্যক্তিগত সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। হারানো মোবাইল উদ্ধারে পুলিশের এই কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।”

সচেতন মহলের মতে, পুলিশের এ ধরনের জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং থানাভিত্তিক সেবার প্রতি জনআস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসিনার ৬ প্রকল্পে অতিরিক্ত ব্যয় বাড়ছে সাড়ে ১৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: উন্নয়নের নামে যেনতেন প্রকল্প গ্রহণ করা হয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার আমলে। এর ফলে এরকম ৬টি প্রকল্পে বাড়তি খরচ যাচ্ছে ১৫ হাজার ৫৬

সেনাপ্রধানের সঙ্গে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অব স্টেইট মাত্তেও পেরেগো দি ক্রেমনাগোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে

রাখাইনের ভবিষ্যৎ কোন পথে: নির্বাচন, ভূরাজনীতি ও অনিশ্চয়তার সমীকরণ

অনলাইন ডেস্ক: মিয়ানমারে বিতর্কিত নির্বাচনের পর সামরিক নেতৃত্বের প্রভাব অক্ষুণ্ন রেখে বেসামরিক সরকার গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। একই সময়ে বাংলাদেশেও নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব

সিরাজগঞ্জে মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিকী পাঠদান

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে এবার মহাসড়কেই শিক্ষার্থীদের পাঠদান করালেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শ্রেণিকক্ষের মতই মনোযোগী হয়ে পাঠ গ্রহণ করলেন শিক্ষার্থীরাও। সোমবার (২৮ জুলাই)

রাজধানীর বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার: রাজধানীর বাড্ডা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির এক নেতা খুন হয়েছেন। নিহত কামরুল আহসান সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক। রোববার রাত সোয়া ১০টার