রায়গঞ্জে নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে বারবার সড়ক দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে, নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা-বগুড়া মহাসড়কের সাহেবগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই মানববন্ধনে অংশ নেন।

সাহেবগঞ্জ বাজার কমিটির সভাপতি আব্দুল মোমিন সরকারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ভিপি আয়নুল হক, সিরাজগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ, নলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম,  জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, নলকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি ইসরাফিল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ সহ আরও অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় এবং উল্টো পথে যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। গত ১৯ অক্টোবর সন্ধ্যায় একই স্থানে দত্তকুশা গ্রামের উপসহকারী প্রকৌশলী রবিন ইসলাম সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দ্রুত ব্যবস্থা না নিলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে তারা সতর্ক করেন।

বক্তারা অবিলম্বে সাহেবগঞ্জ এলাকায় একটি স্থায়ী ফুটওভার ব্রিজ নির্মাণ ও স্থায়ী ট্রাফিক পুলিশ নিয়োগের দাবি জানান।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরাও সংহতি প্রকাশ করেন এবং প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগ কামনা করেন।

পরে মানববন্ধনকারীদের দাবির বিষয়ে অবহিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হুমায়ুন কবির সরেজমিনে ঘটনাস্থলে আসেন। এবং তিনি জানান, “মানবিক বিবেচনায় ও জনস্বার্থে এই দাবিটি গুরুত্বসহকারে দেখা হবে। সড়ক বিভাগের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবেন

গাজা যুদ্ধবিরতি: আলোচনায় বসছে ইসরাইল

অনলাইন ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অংশ নিতে কাতারে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরাইল। শনিবার রাতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে

জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রের ২২৪টি বুথে শুরু

বিএনপির কি আকাল পড়েছে আ.লীগ থেকে সদস্য আমদানি করতে হবে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপির কি এতো আকাল পড়েছে যে আওয়ামী লীগ থেকে সদস্য আমদানি করতে হবে? যেই আওয়ামী লীগের

টাঙ্গাইলে স্কাউটস দিবস উদযাপিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে স্কাউট দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি

তাড়াশে খাদ্যবান্ধব কর্মসূচির ২১ বস্তা চাল জব্দ

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ২১বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ (১৭ মার্চ) সোমবার দুপুরে উপজেলার পৌষার বাজারে পরিত্যক্ত অবস্থায় ২১