রায়গঞ্জে নিখোঁজ বাবার সন্ধান পেতে মেয়ের সংবাদ সম্মেলন 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৮ বছরের বেশি সময় ধরে নিখোঁজ বাবার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার মেয়ে প্রতিবন্ধী সাবিনা খাতুন। সোমবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পারকোদলা গ্রামে নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবিনা খাতুন জানান, তার বাবা উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পারকোদলা গ্রামের মৃত বাবর আলী আকন্দের পুত্র সন্দেশ আলী আকন্দ গত ০১.১০.২০০৬ সালে ঢাকা থেকে মামলার হাজিরা শেষে বাড়ী ফেরার পথে নিখোঁজ হন।

কিন্তু নিখোঁজের ১৮ বছর পার হলেও তার বাবার কোনো সন্ধান মেলেনি।

সংবাদ সম্মেলনে সাবিনা খাতুন আরও অভিযোগ করেন, তাঁর বাবার সাথে সিরাজগঞ্জের কালিবাড়ী গ্রামের সুজাব আলীর পুত্র নজরুল ইসলাম ও পারকোদলা মৃত জসিম উদ্দিনের পুত্র আবু সাঈদ গংদের সাথে জমি-জমা সংক্রান্ত মামলা-মোকদ্দমা চলে আসছিল। এরই এক পর্যায়ে ঢাকায় মামলার হাজিরা দিতে বাড়ী ফেরার পথে তিনি নিখোঁজ হন। সাবিনা খাতুন তার নিখোঁজ বাবাকে ফিরে পেতে প্রশাসনসহ সবার সুদৃষ্টি কামনা করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইজতেমায় অংশগ্রহণ করলেন হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে

ইয়্যাসের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি শামীউল, সম্পাদক আতিক

নিজস্ব প্রতিবেদক: শামীউল আলীম শাওন কে সভাপতি ও আতিকুর রহমান আতিক কে সাধারণ সম্পাদক করে রাজশাহীর উন্নয়ন, গবেষণাধর্মী স্বেচ্ছাসেবী ও যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর

দেশব্যাপী ছিনতাই, ধর্ষণের প্রতিবাদে সলঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত 

জুয়েল রানা: দেশব্যাপী হত্যা, ধর্ষণ, ছিনতাই বৃদ্ধি এবং আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাধারন শিক্ষার্থীরা। মানববন্ধনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান

ক্ষমা চেয়েও কাজ হচ্ছে না, বিবিসির বিরুদ্ধে মামলা করছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার এক ভাষণের বিভ্রান্তিকর সম্পাদনার জন্য বিবিসি ক্ষমা চাইলেও এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মানহানি মামলা করবেন। এয়ার

আশ্রয়ণ প্রকল্প: স্বপ্নভঙ্গের ইমারত, দেশজুড়ে দুর্নীতির চিত্র

দরপত্র ছাড়াই কাজ, নিম্নমানের নির্মাণে ঘর হস্তান্তর, ঘুষ-তদবিরে তালিকা, পরিত্যক্ত প্রকল্পে গবাদিপশু পালন নিজস্ব প্রতিবেদক: ভূমিহীন ও গৃহহীনদের মাথার ওপর ছাদ দেওয়ার মহৎ উদ্দেশ্যে গৃহীত

আফগানিস্তানের কাবুল-কান্দাহার-পাকতিয়ায় পাকিস্তানের হামলা

অনলাইন ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছে পাকিস্তান। এর কাবুল, কান্দাহার ও পাকতিকায় হামলার খবর পাওয়া গেছে। দুই দেশের মধ্যবর্তী দীর্ঘ পার্বত্য সীমান্তের কাছাকাছি এ