রায়গঞ্জে নানা আয়োজনে উদযাপিত হলো বিশ্ব শিশু দিবস

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির উদ্যোগে বৃহস্পতিবার নানা আয়োজনের মধ্যে উদযাপিত হয়েছে বিশ্ব শিশু দিবস। এবারের প্রতিপাদ্য ছিল “My Day, My Rights”, যা শিশুদের অধিকার ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য বহন করে।

দুপুরে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিডিপি ম্যানেজার মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: খাদিজা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজার (হেলথ) কে.এম আবুল ফাত্তাহ্, কো-অপারেটিভ চেয়ারপার্সন মুনজুয়ারা বেগমসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা শিশুদের অধিকার, মানসিক স্বাস্থ্য, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং সুশিক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। তারা শিশুর ব্যক্তিত্ব বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সমন্বিত ভূমিকার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। প্রায় ৮০ জন শিশু ও ২০ জন অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে র‍্যালীটি উৎসবমুখর ও প্রাণবন্তভাবে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানটি শিশুদের অধিকার সচেতনতা বৃদ্ধিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে।#

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে উদ্বেগজনক হারে। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছুঁইছুঁই করছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) এই রোগে

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক 

অনলাইন ডেস্ক: বহুমাত্রিক অনিয়ম-দুর্নীতি আর আর্থিক কেলেঙ্কারির অভিযোগের মুখে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রীর পদ থেকে অবশেষে ইস্তফা দিয়েছেন টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার তিনি দেশটির প্রধানমন্ত্রী

মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি

ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, তারা আগামী নির্বাচনে ঐক্য সরকার গঠনের কথা চিন্তা করছেন।

বরিশালে স্বেচ্ছাসেবক ও যুবদলের দুই নেতাকে হাতুড়িপেটা

ডেস্ক রিপোর্ট: হাট-বাজারের দরপত্র ক্রয় করাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে স্বেচ্ছাসেবক ও যুবদলের দুই নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ মার্চ)

পিরোজপুরে নিষিদ্ধ আ:লীগ নেতাদের হামলায় বিএনপির ৫ নেতাকর্মী আহত 

নিজস্ব প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছে ইন্দুরকানী থানার