রায়গঞ্জে ধান-চালের ক্রয় মূল্যের সমন্বয়হীনতার প্রতিবাদে মালিক সমিতির সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সরকার কর্তৃক আসন্ন “বোরো ধান ও চাউল সংগ্রহের মৌসুমে ধানের ক্রয় মূল্যের সাথে চাউলের ক্রয় মূল্যের সমন্বয় না থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রায়গঞ্জ উপজেলা চালকল মালিক সমিতি। শনিবার (১২ এপ্রিল) সকালে চান্দাইকোনা চালকল মালিক সমিতির হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা চালকল মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোত্তালেব সরকার। তিনি তাঁর লিখিত বক্তব্যে সংবাদিকদের বলেন, রায়গঞ্জ উপজেলায় ১২৮টি রাইস রাইচ মিল রয়েছে। এসব রাইচ মিলে কর্মসংস্থান হওয়া শ্রমিক-কর্মচারীদের পরিবারের প্রায় ২৫ হাজার মানুষের জীবন-জীবিকা নির্বাহ হয়ে থাকে। আমরা করোনাকালীন ও আপদকালীন সময়ে ইরি-বোরো মৌসুমে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করেছিলাম। সরকারি খাদ্য গুদামে আপদকালীন মজুদের জন্যে বাজার দর ছাড়াও লোকসান করে কেজি প্রতি ৩ থেকে ৫ টাকা কম দামে চাউল সরবরাহ করেছি। সরকারিভাবে আমাদের আশ্বস্থ করা হয়েছিল চলতি বোরো মৌসুমে এই ক্ষতি পুষিয়ে দেয়া হবে। কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের মিল মালিকদের সংবাদ সম্মেলন করতে হচ্ছে। সরকার ধানের দাম বেধে দিয়েছে ৩৬ টাকা ও চাউলের দাম বেধে দিয়েছেন ৪৯ টাকা। এক কেজি চাউল তৈরী করতে আমাদের খরচ হচ্ছে ৫৭ টাকা। প্রতি মৌসুমে প্রত্যেক মিল মালিককে ১০/২০ লক্ষ টাকা ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে। এর ফলে মিল মালিকরা ঋণে জর্জরিত হয়ে পড়ছে এবং মিলগুলো বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে। মিল গুলো বন্ধ হয়ে গেলে মিলের শ্রমিকরা বেকার হয়ে পড়বে।

বক্তারা আরো বলেন, সরকার যদি আমাদের কথা একটু ভাবেন তাহলে মিল মালিকসহ এই উপজেলার প্রায় ৪ হাজার শ্রমিকের পরিবার খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। আমাদের দাবী আদায়ে সংবাদ সম্মেলন করতে হবে কখনও ভাবিনি। কোটি কোটি টাকা ব্যাংক ঋণের কারণে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। সরকার যদি আমাদের এই নার্য্য দাবী পূরণ না করে তাহলে আমাদের পক্ষে সরকারকে চাউল সরবরাহের চুক্তিপত্র স্বাক্ষর করা অসম্ভব হয়ে পড়বে। বক্তারা সরকারের কাছে এই নার্য্য ও যৌতিক দাবী পূরণের আহবান জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।

উপজেলা চালকল মালিক সমিতির পরিচালক ওমর ফারুক পান্নার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি আয়নুল হক,  উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আকন্দ, পরিচালক এসএম সাগর সরকার সহ আরো অনেকে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক: শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপনসহ

ভূঞাপুরে খাদ্য কর্মকর্তার হাত কেটে নেয়ার হুমকি বিএনপি নেতার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে ‘ওএমএস’র ডিলারশিপ না পাওয়ায় খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন আব্দুস ছালাম নামে এক বিএনপি নেতা। তিনি উপজেলার গাবসারা

নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন 

ঠিকানা টিভি ডট প্রেস: নারী উদ্যোক্তা সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্যংককে চিকিৎসাধীন

পদ্মায় ভয়াবহ টর্নেডো, ভিডিও ভাইরাল

ঠিকানা টিভি ডট প্রেস: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো হয়েছে। আর সেই টর্নেডোর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার মরিচা

শহীদ হাদিকে সংসদ প্লাজা থেকে অশ্রুসিক্ত বিদায়

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন লাখো জনতা। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ

২২ ভিআইপির মুক্তিযোদ্ধা সনদ নিয়ে তদন্ত, সাত সাবেক মন্ত্রীসহ তলব

নিজস্ব প্রতিবেদক: সাবেক সাত মন্ত্রী, সংসদ সদস্য, সেনা কর্মকর্তা, বিচারপতি, সাবেক আইজিপি ও সচিবসহ ২২ জন বিশিষ্ট ব্যক্তির মুক্তিযোদ্ধা সনদের বৈধতা নিয়ে তদন্ত শুরু করেছে