রায়গঞ্জে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকে ভর্তি ফি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে  এইচএসসি পর্যায়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে ভর্তি ফি প্রদান করা হয়েছে।

সোমবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ে প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আমির হোসেন।

সিডিপির অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার নিকোলাস কিস্কু এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রোগ্রাম অফিসার সোনিয়া আফরিন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার পুনুয়েল মণ্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ। উক্ত অনুষ্ঠানে সিডিপির ৪৭ জন শিক্ষার্থীকে এই সহায়তা প্রদান করা হয়।

এ সময় বক্তারা জানান, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের এগিয়ে যেতে উৎসাহিত করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী করতে এবং তাদের শিক্ষার পথ সহজ করতে গুড নেইবারস বাংলাদেশ এই সহায়তা প্রদান করে। গুড নেইবারস বাংলাদেশ-এর এই উদ্যোগ সকলের মাঝে প্রশংসিত হয়েছে। #

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে ঋণের দায় শোধে সরকারি গাছ বিক্রি!

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি জলাশয়ের ইজারা নিয়ে জটিলতার জেরে ঋণের টাকা শোধ করতে গিয়ে সরকারি ক্যানেলের গাছ বিক্রির অভিযোগ উঠেছে এক প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির

সচিবালয়ের পরিস্থিতি স্বাভাবিক, আপাতত কর্মসূচি স্থগিত

বিশেষ প্রতিনিধি: কর্মসূচি স্থগিত করে নিজ নিজ দপ্তরে কাজে যোগ দিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বন্ধ করে দেয়া গেটগুলো খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার আবারও বিক্ষোভ করবেন বলে

শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট

জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলেছেন পরিবারের সঙ্গে

অনলাইন ডেস্ক: তামিম ইকবালের হার্টে সফলভাবে রিং পরানোর পর শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের ডিরেক্টর ডাক্তার রাজীব হাসান জানিয়েছিলেন, বাঁহাতি ওপেনারের শারীরিক অবস্থা অনুকূলে আছে। এবার

নতুন করে সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি। তবে ‘নির্বাচনের আগে সংস্কারকে’ অধিকতর গুরুত্ব দেওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনি প্রস্তুতিতে সবচেয়ে এগিয়ে

শেখ হাসিনার বিচার যেভাবে করা হবে ,যা জানালো সারজিস

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমার শত শত ভাইদের হত্যা করে খুনি হাসিনা ভারতে বসে ভিডিও কনফারেন্সে নির্লজ্জের মত বক্তব্য

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন