রায়গঞ্জে দুর্বৃত্তের হামলায় কলেজের ল্যাপটপ ও টিনশেট ঘর ভাংচুর

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি কলেজের তিনটি টিনশেট ঘর ও ল্যাপটপ ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর ৬টার দিকে উপজেলার সলঙ্গা থানার দাদপুর জিআর ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ জমা দাখিল করেছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানাযায়, শনিবার ভোরে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শহীদ জিয়াউর রহমান টেকনিক্যাল ইনিস্টিউট এন্ড কলেজের অধ্যক্ষ কামাল হোসেন গংরা পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে কলেজের সীমানা পিলার ও ৩টি টিনশেট ঘর, চেয়ার-টেবিল ও ল্যাপটপ ভাংচুরকরাসহ ৪টি কম্পিউটার সেট চুরি করে তারা। এ সময় কলেজের নাইটগার্ড তাদের এ দৃশ্য দেখে ভয়ে পালিয়ে যায়। পরে ওই কলেজের সকল শিক্ষক- কর্মচারী, ছাত্র-ছাত্রীরা এসে ভাংচুর করা অবস্থায় পড়ে থাকা সিমানা পিলার ও কক্ষগুলো পরিদর্শন করেন।

এ বিষয়ে দাদপুর জিআর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ কামাল হোসেন আমাদের কলেজের সিমানা পিলার ও তিনটি ঘর ভাংচুর করে চলে যায়। তারা দলবল নিয়ে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। পরে নাইট গার্ডের ফোন পেয়ে আমরা চলে আসি। এঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকলেছুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনায়েতপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মুক্তার হাসান,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বুধবার সকালে এনায়েতপুর থানা যুবদলের কার্যালয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে

হাটিকুমরুল গোলচত্বরে বেপোরোয়া চাঁদাবাজ চক্র নারীকে শ্লীলতাহানি, থানায় অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্তর এলাকায় (১৬ ই জুন) সোমবার দুপুরে ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় চাঁদাবাজচক্রের দুই সদস্য দ্বারা এক নারীকে শ্লীলতাহানির ঘটনা ঘটে।

অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো রোভার স্কাউটস 

নিজস্ব প্রতিবেদক: ‘আসুন মানবতার পাশে দাঁড়াই এবং একসাথে সহানুভূতির হাত বাড়াই’ এই শ্লোগানে আহবান জানিয়ে রাজশাহীর শীতের তীব্রতায় বিধ্বস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রাজশাহী পলিটেকনিক

প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে আলী রীয়াজের সাবেক গাড়িচালক আটক

নিজস্ব প্রতিবেদক: প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে উপদেষ্টা পদমর্যাদার এক ব্যক্তির সাবেক গাড়িচালককে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ঢাকার পাবলিক

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দেশে ফেরত পাঠানো উচিত: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: লন্ডনে টিউলিপ সিদ্দিকের সম্পত্তির বিষয়ে তদন্ত হওয়া উচিত এবং টিউলিপের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গাজীপুরে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের ধরতে মাঠে নেমেছে যৌথবাহিনী। ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে গ্রেফতারের কথা জানিয়েছেন গাজীপুরের