রায়গঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে জাতীয় কণ্যা দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ে “আমি কন্যা শিশু- স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার্ (সিডিপি প্রোগ্রাম) নিকোলাস কিস্কুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক আনিসুর রহমান, সিরাজগঞ্জ সিডিপির সিডিসি সভাপতি এনামুল হক, শিশু প্রতিনিধি ও সিআরসি চেয়ারপার্সন আফরিনা খাতুন সহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানে ৯০ জন কন্যা শিশু ও ১০ জন অবিভাবক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা কন্যা শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। নারী ও কন্যা শিশুদের ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বিচার এবং সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। উপস্থিত সকল কে প্রতিপাদ্য বিষয়ের উপরে শপথ বাক্য পাঠ করানো হয়। কন্যা শিশুরা  যেন, নিজেদের কে সমাজে ভাল ভাবে প্রতিষ্ঠিত করতে পারে সেই বিষয়ে সমাজের সর্ব স্তর থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, যেন প্রতি টি কন্যা শিশু নিরাপদে থাকে কোন ধরণের বৈষমের শিকার না হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে তথ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকট স্মারকলিপি পাঠিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসসএফ। ১৫

ছাত্র সংসদ নির্বাচনে ভয় পেয়ে তারা গণভোট চায় না: ডা. আব্দুল্লাহ তাহের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, যারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না তারা ডাকসু নির্বাচনে

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতে

সাঁথিয়ায় খেলনা পিস্তল দিয়ে ডাকাতির চেষ্টা, জনতার হাতে ধরা ২ যুবক

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় খেলনা পিস্তল ব্যবহার করে ডাকাতির চেষ্টা চালিয়ে জনতার হাতে ধরা পড়েছে দুই যুবক। পরে তাদের সাঁথিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা

কিংস পার্টি গঠন করতে চায় কারা, জানালেন রিজভী

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২৪ জানুয়ারি)।

রাজশাহী কলেজে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজে প্রাণ-আরএফএল গ্রুপের আয়োজনে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী কলেজ অডিটোরিয়ামে রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের সার্বিক সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়।