রায়গঞ্জে চান্দাইকোনা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম অনার্স কলেজে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চান্দাইকোনা কলেজ মাঠ চত্বরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জানাযায়, শনিবার (৩১ মে) দুপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ – তাড়াশ)আসেনর বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও অত্র কলেজের এডহক কমিটির সভাপতি ভিপি আয়নুল হক।

বিশেষ হিসেবে অতিথি ছিলেন, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল মমিন সরকার সাধারণ সম্পাদক মোঃ আবু সামা সরকার, রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কাবিল হোসেন,চান্দাইকোনা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ শাহিন সুমন, সাধারণ সম্পাদক মোঃ ফাহিম মোন্তাছির, সাংগঠনিক সম্পাদক মোঃ সিয়াম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মোট ২৬৩ জন পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করা হয় এবং পরীক্ষার্থীদের উপহার হিসেবে কলম, স্কেল, ফাইলসহ পরীক্ষার উপকরণ দেয়া হয়। এরপর আলোচনা সভায় পরীক্ষার্থীদের উদ্দেশে উপদেশমূলক বক্তব্য দেন অতিথিরা।

অনুষ্ঠানে শিক্ষক-পরীক্ষার্থী ছাড়াও চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম অনার্স কলেজের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঈদের দিনে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে সোমবার (৩১ মার্চ) বিকালে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

গন্ডামারা ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি ওসমান গণি, সম্পাদক আব্দুল করিম

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গন্ডামারা ইউনিয়ন শ্রমিক কল্যাণের কমিটিতে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এইচ.এম ওসমান গণি, সাধারণ

দ্রুত ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চান খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সাত বছর পর বিএনপির বড় কোনো রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা ১২টা ২৬ মিনিটে তিনি এ বর্ধিত

সিরাজগঞ্জে ডাকাতি ও অটোরিকশা চুরির ঘটনায় ১০ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে জামায়াত নেতার ছেলের বুকে অস্ত্র ঠেকিয়ে ডাকাতির আলোচিত ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা

পাকিস্তানে ৮০০ বিলিয়ন রুপির স্বর্ণের খনির সন্ধান

অনলাইন ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক খনিজ ও খনিজসম্পদ মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ দাবি করেছেন, অ্যাটকে ২৮ লাখ তোলা স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। যার

সৌদির তাইফের গভর্নরের সঙ্গে জেদ্দার কনসাল জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের তাইফ প্রদেশের গভর্নর প্রিন্স সৌদ বিন নাহার বিন আব্দুল আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মিয়া মো.