রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রুদ্রপুর হাইস্কুল মাঠে ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রব সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মমিন, সহ-সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক আবু শামা, যু্গ্ম সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম ডাবলু, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রুবেল, নূরনবী, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান মেম্বার, ধামাইনগর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল বারিক মেম্বার সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.