রায়গঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে খুচরা সার বিক্রেতাদের  লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে  ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিক্রেতারা অংশগ্রহণ করেন এবং নিজেদের দীর্ঘদিনের ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেন।

তারা বিদ্যমান লাইসেন্স ও আইডি কার্ড বলবৎ রাখতে ২৫ অক্টোবরের মধ্যে ট্রেড অর্গানাইজেশন হিসেবে নিবন্ধন দিতে এবং নীতিমালা প্রণয়নে বিক্রেতাদের মতামত নেওয়ার দাবি জানান।

বক্তারা আরও বলেন,  দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে পৈতৃকসূত্রে সার ব্যবসায় নিয়োজিত। কৃষক পর্যায়ে সার পৌঁছে দিচ্ছেন তারা। ব্যাংক ঋণগ্রহণ করে কাজ করছেন। কৃষকদের কাছে বাঁকিতে সার সরবরাহ করছেন। ফলে খুচরা বিক্রেতাদের জীবিকা বন্ধ হয়ে গেলে তাদের পরিবারসহ প্রায় ৫ কোটি কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।

মানববন্ধন শেষে প্রতিনিধি দল ইউএনও’র মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন। ইউএনও মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, স্মারকলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হবে।

এ সময় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রায়গঞ্জ  উপজেলা শাখার সমন্বয়ক মো. আহসান হাবিব রাসেল, প্রধান সমন্বয়ক মো. হায়দার আলীসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিদায়ী বৈঠকে সচিবদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় সরকার পরিচালনায় সহযোগিতার জন্য সব মন্ত্রণালয়

গণভোটের ম্যান্ডেট উপেক্ষা করলে স্বৈরাচারের পথে অগ্রসর হওয়ার শঙ্কা: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গণভোটে পাওয়া জনগণের ম্যান্ডেট উপেক্ষা করা হলে তা স্বৈরাচারের পথে অগ্রসর হওয়ার প্রথম

রায়গঞ্জে ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ দায়ের

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জে রায়গঞ্জে ধানগড়া ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের। অভিযোগ সূত্রে জানাযায়, মঙ্গলবার

ইসরাইলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক: ইসরাইলি বাহিনীর হাতে আটক হয়েছেন বলে জানিয়েছেন গাজার উদ্দেশে যাত্রা করা বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও

এক বছর কেটে গেলেও হৃদয়ের মরদেহের সন্ধান মেলেনি, মেলেনি শহীদের স্বীকৃতিও

টাঙ্গাইল প্রতিনিধি: গোপালপুরের হতদরিদ্র পরিবারের সন্তান মো. হৃদয় (২০)। নিজের লেখাপড়ার খরচ ও পরিবারের হাল ধরতে গাজীপুরের কোনাবাড়ীতে যান তিনি। শুরু করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালানো।

দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম