রায়গঞ্জে ক্ষতিকর রঙ মিশিয়ে চিপস উৎপাদন, কারখানাকে ৫০ হ%ELS

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর লেবেলবিহীন রঙ মিশিয়ে চিপস তৈরির অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার রৌহা ধানগড়া এলাকায় মেসার্স সোনার বাংলা পটেটো চিপস কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান।

সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে লেবেলবিহীন ক্ষতিকর রং, রাসায়নিক হাইড্রোজ এবং খোলা লবণ ব্যবহার করে চিপস উৎপাদন করা হচ্ছিল। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে টাস্কফোর্সের সদস্য, কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি এবং জেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ব্যাংকে টাকা জমা দেয়াকে কেন্দ্র করে ছাত্রসহ দুইজনকে পিটিয়ে জখম করেছে ছাত্রদলের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকে টাকা জমা দেয়াকে কেন্দ্র করে আমতলী সরকারী কলেজের ডিগ্রী তৃতীয় বর্ষের ছাত্র ইমরান ফকির (২৩) ও তার সহযোগী জাহিদুল ইসলামকে (২৫) ছাত্রদলের নেতাকর্মীরা

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়ির গান নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়ে বাড়িতে গানবাজানোকে কেন্দ্র করে দুপক্ষের সংর্ঘষে টেঁটাবিদ্ধ হয়ে ময়না আক্তার (১২) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার

শিগগিরই গঠন হচ্ছে নতুন ২ বিভাগ, বাড়ছে উপজেলার সংখ্যাও

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে সরকার। সেই সঙ্গে নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী

সমুদ্র সৈকতে লাইফ গার্ড কার্যক্রম বন্ধের পথে: পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

কক্সবাজার প্রতিনিধি: বন্ধের মুখে কক্সবাজার সমুদ্র সৈকতের লাইফ গার্ড কর্মীদের কার্যক্রম। ফলে জীবিকা হারানোর শঙ্কায় যেমন উদ্বিগ্ন ২৭ জন প্রশিক্ষিত কর্মী, তেমনি পর্যটকদের নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তায়

প্রবাসীরা ভোট দেবেন যেভাবে, জানালেন ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাও করা হয়েছে। ভোটের সব

প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে বুধবার চিঠি দিয়েছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ৪৩ সিনেটর ও এমপি। মোটা দাগে