রায়গঞ্জে এমপি প্রার্থী ভিপি আয়নুল হকের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি।

শনিবার বিকেলে উপজেলার আমতলা বাজারে এসব কর্মসূচির নেতৃত্ব দেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ভিপি আয়নুল হক।

এ সময় সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট বিতরণ করা হয় এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত সাধারণ জনগণের উদ্দেশে ভিপি আয়নুল হক বলেন, দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে, বেকারত্ব দূর হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুল হক খান,  ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবু, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল মোমিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আবু শামা সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।#

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডের একটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।, শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে আগুন

চিত্রনায়িকা অঞ্জনা মারা গেছেন

বিনোদন প্রতিবেদক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা

বাঁশখালীর ‘কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের’ এডহক কমিটি গঠন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

কুয়াকাটায় ভয়ঙ্কর মাদক ‘ক্রিস্টাল আইচ’সহ চার যুবক গ্রেপ্তার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পর্যটন শহর কুয়াকাটাকে ঘিরে গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভয়ঙ্কর মাদক ‘ক্রিস্টাল আইচ’ এবং ইয়াবাসহ চার যুবককে

প্রধান উপদেষ্টার কাছে ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে চার কমিশন। আজ বুধবার (১৫ জানুয়ারি)। বেলা সাড়ে ১১টার দিকে তেজগাঁওয়ে

তিন যুগ পর চাকসুতে ভোটযুদ্ধ আজ চাকসু নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন আজ। দীর্ঘ ৩৬ বছর অপেক্ষার পর শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সচল হতে যাচ্ছে