রায়গঞ্জে এক মাসেও মেলেনি গৃহবধূ শিল্পীর খোঁজ 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজ গৃহবধূ  শিল্পী খাতুনের এক মাসেও  মেলেনি কোন খোঁজ। হতাশায় দিন কাটচ্ছে স্বামী সন্তান সহ পরিবারের লোকজনদের।নিখোঁজ গৃহবধূ শিল্পী উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের লক্ষিবিষ্ণুপ্রসাদ গ্রামের মুনছুর আলীর স্ত্রী।
অভিযোগ সূত্রে জানাযায়, গত ৩ ডিসেম্বর বেলা ১১ টার দিকে নিজ গ্রাম থেকে নিখোঁজ হয় শিল্পী খাতুন। স্বামী মুনসুর আলী বলেন পরিচিত পরিজন ও আত্মীয় স্বজনরা সকলে মিলে খোঁজাখুজি করেও কোন সন্ধান মেলেনি স্ত্রী শিল্পীর। স্ত্রী শিল্পীকে খুঁজে পাওয়ার আশা স্বামী মুনসুর আলী বাদি হয়ে ০৬/১২/২৪ইং তারিখে  রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে, যাহার জিডি নং ২৫৩।
স্বামী মুনসুর আলী কান্নাজনিত কন্ঠে প্রতিবেদককে বলেন রায়গঞ্জ থানা, র‍্যাব ১২, সহ অনেক জায়গায় স্ত্রীর সন্ধানে আবেদন করেছি । তবে এক মাসের বেশি হয়ে গেল, এখনো মিলছে না গৃহবধূ শিল্পীর খোঁজ।
এবিষয়ে রায়গঞ্জ থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। নিখোঁজ গৃহবধূ শিল্পী খাতুনকে উদ্ধারের চেষ্টা চলছে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মহীউদ্দীন আলমগীরের ৪২৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক)-এর সাবেক চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান (মখা) আলমগীর এবং তার পরিবারের নামে ৭৯টি ব্যাংক হিসাবের সন্ধান

সিরাজগঞ্জে আনসার বাহিনীর ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নজরুল ইসলামঃ শান্তি শৃঙ্খলা উন্নয়ন সর্বত্র মূল মন্ত্রকে ধারন করে বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ হতে সিরাজগঞ্জ জেলার সকল ভাতাভোগী সদস্যদের মাঝে

তথ্য চাওয়ায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিএমএসএফ-এর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ সাতক্ষীরার তালা উপজেলায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড দেওয়ার ঘটনায়

শৈলকূপায় কুরআন বিতরণ কর্মসূচিতে বাধা, ছাত্রীসংস্থার নিন্দা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত পবিত্র কুরআন বিতরণ কর্মসূচিতে ছাত্রদলের বাধার অভিযোগ উঠেছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা। সংস্থার প্রচার

কোনো দলের সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এনসিপি কোনো দল বা শক্তির সঙ্গে আসনের বিনিময়ে সমঝোতা করবে না বলে জানিয়েছেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। রোববার

দুটি পত্রিকাসহ সাংস্কৃতিক সংগঠন ভবনে অগ্নিসংযোগ টাঙ্গাইলে ‘পিএমএ’ তীব্র নিদা ও প্রতিবাদ

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: গত ১৮ ডিসেম্বর রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম ‘প্রথম আলা’ ও ‘দ্য ডইলি স্টার’-এর কার্যালয়ে একদল দুর্বত্ত কর্তৃক