রায়গঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দাদপুর রায়ের পাড়া হৃদয় ভাটা মাঠ চত্বরে এ ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর।

নলকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল,

চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু শামা, ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ শেখ, সলঙ্গা থানা ছাত্রদলের সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত ফাইনাল খেলায় উল্লাপাড়া একদাশ ও পাইকশা একাদশ অংশ গ্রহণ করেন। এ খবর লেখা পর্যন্ত কোন দলই গোল করতে পারেনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বৃষ্টি-বন্যায় দুর্ভোগে লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক; টানা প্রবল বর্ষণে দেশের বিভিন্ন জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। বাড়ছে নদনদীর পানি। তলিয়ে গেছে আমন ধানের বীজতলা। ভেসে গেছে মাছের ঘের।

সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন 

সিরাজগঞ্জ প্রতিনিধি: ৮ই মার্চ শনিবার সিরাজগঞ্জে নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন  করা হয়েছে। ‘অধিকার, সমতা,ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন’ এই শ্লোগানে

বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত ভারতের

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় ৫ হাজার কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত। ‘শ্রমিকদের নিরাপত্তা’ এবং ‘রাজনৈতিক অস্থিতিশীলতার’ কারণ দেখিয়ে

সিরাজগঞ্জে স্কুলছাত্রীর সঙ্গে পার্কে আপত্তিকর অবস্থায় ইমাম আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক মসজিদের ইমামকে আটক করেছে স্থানীয়রা। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায়

‘ইরানের পরমাণু স্থাপনায় হামলা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে’

অনলাইন ডেস্ক: জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা ‘বিপজ্জনক নজির’ সৃষ্টি করেছে। বিষয়টি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। শুক্রবার জাতিসংঘ

বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিয়েছে ভাতিজা রুহুল আমিন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিমের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিয়েছে ভাতিজা রুহুল আমিন। সম্প্রতি রুহুল আমিন তার