রায়গঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক একটি বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিত্র তেঘুরী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক মো. আস্তাহার আলী জানান, সোমবার (২৬ মে) সকালে তার মালিকানাধীন প্রায় ১৫ শতাংশ আবাদি জমিতে একই গ্রামের আমিনুল ইসলাম ও তার লোকজন জোরপূর্বক টিনশেড ঘর নির্মাণ শুরু করেন। অথচ উক্ত জমির উপর সিরাজগঞ্জ সহকারী জজ আদালতের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

আস্তাহার আলীর দাবি, ১৯৯৮ সালের ১০ আগস্ট বিক্রয়কৃত কবলা দলিল (নং ৪৭৪৪) অনুযায়ী তিনি এসএ ৬৯ খতিয়ানের অধীন এসএ ১০৯৮ দাগ এবং আরএস ২২৯ ও ২৩৩ খতিয়ানের মোট ১৯ শতাংশ জমি ক্রয় করেন এবং নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধের মাধ্যমে বৈধ মালিক হিসেবে ভোগদখল করে আসছেন। পরবর্তীতে ২০১৮ সালে তিনি ওই সম্পত্তি স্ত্রীকে হেবার দলিলের মাধ্যমে প্রদান করে নতুন করে নামজারি করেন।

সম্প্রতি উক্ত জমির মালিকানা নিয়ে বিরোধ দেখা দিলে আস্তাহার আলী রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। মামলার পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ সহকারী জজ আদালতের বিচারক বেগম সাথী আক্তার গত ১৪ মে (আদেশ নং ১৯) বিবাদমান জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

ভুক্তভোগী আস্তাহার আলী অভিযোগ করে বলেন, “আমি একজন সাধারণ কৃষক। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রভাবশালী আমিনুল ইসলাম জোর করে আমার জমিতে ঘর তুলেছে। আমি ন্যায়বিচার চাই।”

এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, “আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাই। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘ঝটিকা মিছিল ও অপতৎপরতা চালাতে দেশ-বিদেশ থেকে অর্থের যোগান দেয়া হচ্ছে আ.লীগকে’

ডেস্ক রিপোর্ট: ঝটিকা মিছিল ও অপতৎপরতা চালাতে দেশ ও বিদেশ থেকে অর্থের যোগান দেয়া হচ্ছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। টাকার বিনিময় মিছিলে অংশ নিচ্ছে

ভারতের হুমকির বাস্তবায়নে ওসমান হাদিকে গুলি, নেপথ্যে গোয়েন্দা সংস্থা ‘র

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরই ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসন এবং

রমজানে বিদ্যুতের ঘাটতি নেই: সিরাজগঞ্জে জ্বালানি উপদেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, শহর ও গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে দেশের সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে

তেহরানে ইসরায়েলি হামলায় নিহত ৭৮, আহত তিন শতাধিক 

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের তেহরানে একাধিক ইসরায়েলি হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩২৯ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

এবার মুস্তাফিজকে ভারতীয় হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতার হুমকি

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ৮ আসরে ৫টি দলের হয়ে খেলেছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। যেখানে ক্রিকেটীয় গণ্ডির বাইরে খুব একটা ভাবতে হয়নি বাঁ-হাতি

মুসাব্বির হত্যা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব পড়বে না : সালাউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন