রায়গঞ্জে অবৈধ ১টি ভাটা গুড়িয়ে দিয়ে ৩ টি ইটভাটায় ৮ লক্ষাধিক টাকা জরিমান আদায় 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক একটি ইটভাটা গুড়িয়ে দেয়া সহ মোট ৩ টি ইটভাটায় ৮ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করার হয়।

সোমবার বেলা ১২ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অদিপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: খাদিজা খাতুনের নেতৃত্বে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পাইকড়া গ্রামের অবস্থিত পিংকি ব্রিকসের চিমনী সম্পূর্ন ভেঙ্গে দেয়া হয়। এরপর একই ইউনিয়নের কোদলা দিগর গ্রামের অবস্থিত বন্ধন ব্রিকসের ৫ লক্ষা টাকা ও সোনাখাড়া ইউনিয়নের বাঁশাইল গ্রামে অবস্থিত খন্দকার ব্রিকসে ৩ লক্ষ টাকা সহ মোট ৩ টি অবৈধ ইটভাটায় ৮ লক্ষাধিক টাকা জরিমান আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম সহ অন্যান্যা কর্মকর্তা বৃন্দ।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, ইটভাট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ সংশোধিত আইন ২০১৯ আলোকে অবৈধ ইটভাটা উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে বর্ণিত আইনের বিভিন্ন ধারা লঙ্ঘণ করে অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা করার অপরাধে এসব ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে বাঁশখালী উপজেলা জামায়াতের ঐতিহাসিক বিশাল গণমিছিল

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার

সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজা ও পিকআপসহ ৩ মাদক কারবারি আটক  

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ৪৩ কেজি গাঁজা, একটি পিকআপসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে। শনিবার (৬ ডিসেম্বর) ভোরে

দীর্ঘদিন পর দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় খোলা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন বন্ধ থাকার পর দিনাজপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন নেতা-কর্মী কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ

চাল কাকপক্ষীতে খেয়ে ফেলেছে, বললেন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে অতি দরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ৬৬০ কেজি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার কেশবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান

হবিগঞ্জে পুলিশের হাতকড়া পরা অবস্থায় ৯ মার্ডার মামলার আসামি পলায়ন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে

ইজতেমা ময়দানে ড্রোন আতঙ্কে ছুটোছুটিতে ৪১ মুসল্লি আহত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ড্রোন আতঙ্কে মুসল্লিদের ছুটোছুটিতে প্রায় ৪১ জন আহত হয়েছেন। রোববার বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত চলার সময় সকাল ৯টা