রায়গঞ্জে অবৈধ বালু উত্তোলন, বালু ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় এক বালু ব্যবসায়ীকে লাখ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা খাতুন নলকা ইউনিয়নের নলছিয়া গ্রামে অভিযান পরিচালনা করে এ অর্থদন্ড দেন।

জানাযায়, ফুলজোড় নদীর নলকা ইউনিয়নের নলছিয়া গ্রামে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলন করছিল একটি প্রভাবশালী চক্র। বিষয়টি জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা খাতুন সলঙ্গা থানা পুলিশের সহযোগিতা নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা মোতাবেক এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ বিষয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন জানান, প্রশাসনের অনুমতি ব্যতিরেকে নদী থেকে বালু উত্তোলন ও বিক্রি করা দন্ডনীয় অপরাধ। এ কাজে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অন্তর্বাসে সোনা লেপে দেশে ফিরছিলেন দুবাই প্রবাসী

ডেস্ক রিপোর্ট: দুবাই থেকে দেশে ফিরছিলেন আলীম উদ্দিন (৪০)। বিমানে ওঠার আগেই পরে নিয়েছিলেন দুটি অন্তর্বাস, দুটি গেঞ্জি, একটি প্যান্ট ও শার্ট। সবকিছু ঠিকঠাক থাকলেও

ইসরায়েলের ভয়াবহ হামলা ইয়েমেনে, নিহত ৬

অনলাইন ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের হামলায় অন্তত ছয়জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জনের বেশি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। হুতি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য

এটিএম আজহারকে মুক্তি দিতে ৭ দিনের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, কোনো অপরাধ ছাড়াই শুধুমাত্র জামায়াত করার কারণেই তখনকার

জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতে নির্বাচনের সময় নির্ধারিত হবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কবে হবে তা জুলাই চার্টারের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে

স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী শ্রী রুপ কুমার চন্দ্র সরদারকে (৩১) আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া

তিস্তার পানির ন্যায্য হিস্যা প্রাপ্য অধিকার, কারও করুণা নয়: তারেক রহমান

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভারতের অপ্রতিবেশীমূলক আচরণের কারণে আজকে তিস্তাপারের লাখো মানুষ বন্যায় ও খরায় দুর্বিষহ জীবন যাপন করছে। পানির অভাবে