রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মেসার্স মামা ভাগনে ব্রিকস নামের একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া মেসার্স প্রত্যয় ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুরে উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামে অবস্থিত ইটভাটাটি ভেঙে দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে এস্কেভেটর দিয়ে ভাটার চিমনি ভেঙে ফেলা হয়।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই মেসার্স মামা ভাগনে ব্রিকস দীর্ঘদিন ধরে ইট নির্মাণ ও পোড়ানোর কাজ করছিল। এমন অভিযোগের ভিত্তিতে ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে চিমনি ভেঙে ফেলা হয়।

এছাড়া একই এলাকার খামারগাঁতী নামক স্থানের মেসার্স প্রত্যয় ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করায় তিন লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার (১৩ ডিসেম্বর) মহাপুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্টদের কাছে এ সংক্রান্ত আলাদা আলাদা চিঠি পাঠানো হয়।

গভীর রাতে পিনাকি ভট্টাচার্যের বাসার সামনে আগুন লাগানোর চেষ্টা, ফেসবুকে বিস্ফোরক পোস্ট

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী পিনাকি ভট্টাচার্য অভিযোগ করেছেন, গতকাল (মঙ্গলবার) গভীর রাতে বর্ধমানের জলেশ্বরীতলা-আলতা সংলগ্ন খেলার মাঠ পূর্বঘাটের সামনে তাঁর বাড়ির দরজায় দুজন

তাপসের আশীর্বাদে ৮টি কাজে অন্তত লোপাট হয় ডিএসসিসির ৫৭৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: কাজ না করে বিল পরিশোধ, যোগসাজশ করে প্রাক্কলিত দর বাড়ানো, পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়াসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি)

হিন্দু-মুসলিম ঐক্যে মানববন্ধন, পুকুর দখলচেষ্টার বিরুদ্ধে একস্বর প্রতিবাদ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের ঐক্যবদ্ধ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) আসরের নামাজ শেষে উপজেলার দেশীগ্রাম

সিরাজগঞ্জে সাত মাস ধরে ঝুলে আছে ওএমএস ডিলার নিয়োগ পক্রিয়া

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে খোলা বাজারে খাদ্য শস্য বিক্রয় (ওএমএস)’র নতুন ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি সাত মাস পার হলেও যাচাই বাছাইয়ের সময় ধরে ঝুলে আছে এ নিয়োগ

লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের পলাতক মন্ত্রী-এমপিরা

ডেস্ক রিপোর্ট: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে দলটির মন্ত্রী-এমপিরা দেশ ছেড়ে পালিয়ে যান। এর কয়েক মাস পর থেকে বিভিন্ন