রামুর মিঠাছড়িতে এলোপাতাড়ি গুলি চালানোর অভিযোগ যুবদল আহবায়কের বিরুদ্ধে

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর কাছে চাঁদাবাজির অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল্লাহ ভুট্টো প্রকাশ্যে এই গুলি চালায়।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ মিঠাছড়ি স্টেশনে ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল্লাহ ভুট্টা ও তার সহযোগীরা প্রতিপক্ষকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও মুহূর্তে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করে।

জানা যায়, স্থানীয় বাসিন্দা আহমদ উল্লাহ ও তার পরিবারের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা চেয়ে আসছিলো আব্দুল্লাহ ভুট্টো।

আহমদ উল্লাহ জানান, শুক্রবার সন্ধ্যায় তার ভাই ছালামত উল্লাহ স্টেশনে বাজার করতে গেলে আব্দুল্লাহ ভুট্টো চাঁদার টাকা দেয়নি বলে অস্ত্র হাতে ধাওয়া করে। ছালামত উল্লাহ দৌঁড়ে তার বাড়িতে প্রবেশ করলে পরে তার পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি জানার জন্য স্টেশনে আসে। সেখানে সবাইক লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে আব্দুল্লাহ ভুট্টো।

আহমদ উল্লাহ জানায়, চাঁদার টাকা না দেওয়ায় মিঠাছড়ি স্টেশনে যেতে বাধা দেয় ভুট্টো। তার অভিযোগ, ভুট্টা চাঁদা চেয়ে প্রায় ছালামত উল্লাহর পরিবারের সদস্যকে অশ্লীল গালিগালাজ করে। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতিতে শুক্রবার বিকেলে সেনাবাহিনীর কাছে বিচার দিতে যায় আহমদ উল্লাহ। এবিষয়ে সেনাবাহিনীর কাছে বিচার দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তাদের উপর গুলি চালায় বলে জানান আহমদ উল্লাহ।

বাজারের কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে মুঠোফোনে কথা বলে এই প্রতিবেদক। তারা জানায়, আহমদ উল্লাহর পরিবারের সদস্যদের লক্ষ্য করে প্রকাশ্যে এলোপাতাড়ি দুই রাউন্ড গুলি ছুড়ে আব্দুল্লাহ ভুট্টো। তবে কারো গায়ে লাগে নি গুলি। এসময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানায় তারা।

ঘটনার পরপরই রামু থানার একটি টিম দক্ষিণ মিঠাছড়ির ঘটনাস্থলে পৌঁছায়। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বললেন, গোলাগুলির কোন ঘটনা ঘটেনি। দুপক্ষের মাঝে দ্বন্দ্ব থাকায় একটি গন্ডগোল হয়েছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত যুবদল নেতার মুঠোফোনে একাধিকবার কল দিয়েও মোবাইলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাজিপুরে গাইডওয়ালের অভাবে ১০০ মিটার রাস্তা ধ্বসে যাওয়ার আশঙ্কা

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে পুকুর পাড়ে গাইডওয়ালের অভাবে ১০০ মিটার রাস্তা নিরবে ধ্বসে যাওয়ার আশঙ্কা করেছেন এলাকাবাসী। জানা যায়, কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড়

আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শন করলেন মাওলানা মিজানুর রহমান আজহারী

নিজস্ব প্রতিবেদক: ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। শুক্রবার (২৯ আগস্ট) শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক

বিএনপিতে গুরুত্বহীন লুৎফুজ্জামান বাবর: পুরনো অভিমানের রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: একসময় ক্ষমতাসীন বিএনপির সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে পরিচিতি পাওয়া নেত্রকোণার লুৎফুজ্জামান বাবর বর্তমানে দলীয় রাজনীতিতে প্রায় অচেনা মুখ। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত

বেলকুচিতে আ’লীগ নেতার বসত বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বসত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার দৌলতপুর

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া খালাস: আপিল বিভাগ

ঠিকানা টিভি ডট প্রেস: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সোমবার (৩ মার্চ) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন

বেলকুচিতে ডেভিল হান্টে আ’লীগের তিন নেতা গ্রেফতার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ২’ এর আওতায় গত ২৪ ঘণ্টায় পৌর আওয়ামী লীগের