রাফাল ভূপাতিতের ঘটনায় ভারত-ফ্রান্স সম্পর্কে টানাপড়েন

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার মধ্যে রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাকে ঘিরে ভারত ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে উত্তেজনা তৈরি হয়েছে। ফ্রান্সের তৈরি এই উচ্চপ্রযুক্তির যুদ্ধবিমান নিয়ে এক সময় গর্ব করলেও, এখন সেই রাফালের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী।

পাকিস্তান দাবি করেছে, সাম্প্রতিক সংঘর্ষে তারা ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ৩টি রাফাল। বাকি ৩টি হচ্ছে একটি এসইউ-৩০ এমকেআই, একটি মিগ-২৯ এবং একটি মিরাজ ২০০০। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক মহলে। প্রশ্ন উঠছে—যুদ্ধক্ষেত্রে রাফালের কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে।

রাফালের প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ডাসাল্ট অ্যাভিয়েশন’ এসব সমালোচনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। অত্যাধুনিক এই যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে ওঠা প্রশ্ন মানতে রাজি নয় তারা। তাদের দাবি, যুদ্ধক্ষেত্রে এই বিমানগুলো ভূপাতিত হওয়ার পেছনে মূলত ছিল অপারেশনাল ত্রুটি ও পাইলটদের ভুল।

আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, পাকিস্তানের জেএফ-১৭ ও জে-১০সি স্কোয়াড্রন ব্যবহার করে ভারতীয় বিমানবহর লক্ষ্য করে হামলা চালানো হয়। পাকিস্তানের দাবি অনুযায়ী, তারা একটি এসইউ-৩০ এমকেআই, একটি মিগ-২৯ এবং একটি মিরাজ-২০০০ যুদ্ধবিমানও ভূপাতিত করেছে। ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহানও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কিছু যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছেন, যদিও তিনি নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেননি। তার ভাষায়, কতটি বিমান হারিয়েছি তা নয়, বরং কেন সেগুলো হারালাম—এই প্রশ্নটাই গুরুত্বপূর্ণ।

ফ্রান্সের দিক থেকে অবশ্য আরও শঙ্কা প্রকাশ করা হয়েছে। ডাসাল্টের পক্ষ থেকে জানানো হয়, রক্ষণাবেক্ষণ ও পাইলটের দক্ষতার অভাবই এসব দুর্ঘটনার মূল কারণ হতে পারে। তবে ভারতের পক্ষ থেকে ডাসাল্টের পর্যবেক্ষণ টিমকে রাফাল বহর পরিদর্শনের অনুমতি না দেয়ায় প্যারিসের উদ্বেগ আরও বেড়েছে। তারা আশঙ্কা করছে, ভারত হয়তো বিমানগুলোর প্রকৃত ত্রুটি আড়াল করছে এবং দায় সরিয়ে দিচ্ছে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ওপর।

পরিস্থিতি এখানেই শেষ হয়নি। ভারত-পাকিস্তান সংঘর্ষের সময় ডাসাল্ট রাফাল যুদ্ধবিমানের পারফরম্যান্স অন্যান্য দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। বিমানের কথিত ত্রুটি নিয়ে উদ্বিগ্ন ইন্দোনেশিয়ান সরকার ডাসাল্টের সাথে সাম্প্রতিক চুক্তির নিজস্ব অডিট শুরু করেছে। এই ঘটনা ইউরোপকেও তার সামরিক কৌশল পুনর্মূল্যায়ন করতে প্ররোচিত করেছে। এদিকে, ডাসাল্টের শেয়ারের দামেও পতনের খবর পাওয়া গেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডিম ও সবজির দামে অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক: মাছ-মাংসের দাম বেশি থাকায় স্বল্প আয়ের মানুষের জন্য ডিম ও সবজি প্রধান ভরসা হয়ে ওঠে। এই নিত্যপণ্য দুটির বাজারে এখন বেশ অস্বস্তি রয়েছে। ডিমের

শিশু অপহরণ ও মুক্তিপন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: শিশু অপহরণ ও মুক্তিপন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ ও র‌্যাব-৪ এর যৌথ দল। রবিবার (৭ এপ্রিল) রাতে

আগে দরকার সাংবাদিকদের সংস্কার

ঠিকানা টিভি ডট প্রেস: ক’দিন আগে ‘পুঁজিবাদের’ কাছে গণমাধ্যমের ‘মাথানত’ করার ‘উদ্বোধন’ করেছেন কিংবদন্তি সাংবাদিক শফিক রেহমান। দেড়-দুই দশকে বঞ্চিত অনেকে আগামীর ক্ষমতাসীনদের জন্য হাউজে

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত‍্যুতে প্রধান উপদেষ্টার শোক

নিজস্ব প্রতিবেদক: ভাষাসৈনিক, খ্যাতিমান কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে সামাজিক

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানালো আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক: সুদানের আবেইতে জাতিসংঘ (ইউএন) মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় হতাহত বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ শান্তিরক্ষীর নাম-পরিচয় জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। এদের মধ্যে

নিমগাছীতে ৩২ তম শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠানে নীলা কীর্তনেন শেষ দিন অনুষ্ঠিত হয়েছে

লুৎফর রহমান: সিরাজগঞ্জের নিমগাছিতে ৩২ তম শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান শেষ দিনে প্রধান অতিথি বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার। আজ ৭ ফেব্রুয়ারী